আমেরিকা-রাশিয়ার পরমাণু যুদ্ধে ৫০ কোটির মৃত্যু, দাবি গবেষণায়

আমেরিকার সঙ্গে রাশিয়ার পুরোদস্তুর পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেলে বিশ্বজুড়ে মৃত্যু হবে কমপক্ষে ৫০ কোটি মানুষের।

Share:

নিউ জার্সি : অ্যাটম বোমার ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে প্রত্যক্ষ করেছিল বিশ্ববাসী। তারপর অনেক জল গড়িয়ে গিয়েছে। বিভিন্ন দেশের হাতে এসেছে আরও মারাত্বক মারাণাস্ত্র। এই পরিস্থিতিতে বিশ্বের দুই প্রবল শক্তিধর দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ? আমেরিকার সঙ্গে রাশিয়ার পুরোদস্তুর পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেলে বিশ্বজুড়ে মৃত্যু হবে কমপক্ষে ৫০ কোটি মানুষের। এ ছাড়া আরও একাধিক ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে মানব সভ্যতাকে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে এমনই চমকে দেওয়ার দাবি করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’-এর মোড়কে পুরোদস্তুর যুদ্ধ শুরু করে রাশিয়া। তার পর সেই যুদ্ধ চলছেই। ঘটনাচক্রে, তাতে পরোক্ষ ভাবে জড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি আমেরিকাও। এই প্রেক্ষিতে রাশিয়ার সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে গবেষণা করেছে নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয়। তাতে দেখা যাচ্ছে, যুদ্ধ একবার শুরু হলে তাতে কমপক্ষে ৫০ কোটি মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এত বাহ্য, ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে সামগ্রিক মানব সভ্যতাই। বায়ুমণ্ডলে তৈরি হতে পারে একটি অস্পষ্ট আস্তরণ। যাতে আটকে যাবে সূর্যের কিরণ। ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষিও। এমনকি পুরোপুরি বদলে যেতে পারে কৃষি ব্যবস্থাই।

রাটগার্সের গবেষকরা যুদ্ধের সম্ভাব্য মোট ছ’টি পরিণতি নিয়ে গবেষণা করেছেন। তাতে দেখা যাচ্ছে রাশিয়া-আমেরিকা পুরোদস্তুর পরমাণু যুদ্ধের সবচেয়ে খারাপ পরিণতিতে বিশ্বে এই মুহূর্তে অর্ধেক মানুষের মৃত্যু হতে পারে। ‘নেচার ফুড’ নামে একটি বিজ্ঞান গবেষণা পত্রিকায় রাটগার্সের গবেষকদের এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে।

এমন কি তুলনামূলক ভাবে আকারে ছোট সংঘাতও বিশ্বে খাদ্য উৎপাদনে ধস নামিয়ে দিতে যথেষ্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে যদি তুলনায় ছোট আকারের কোনও যুদ্ধ বেধে যায়, তা হলে পাঁচ বছরের মধ্যে কৃষি ফলন অন্তত ৭ শতাংশ হারে হ্রাস পাবে বলে জানানো হয়েছে গবেষণায়। আমেরিকা-রাশিয়া পুরোদস্তুর পরমাণু যুদ্ধ হলে তিন থেকে চার বছরের মধ্যে ফলন ৯০ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা লিখেছেন গবেষকরা। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর পর এপ্রিলে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে কোনও সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু তা শুরু হলে যে কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে মানব সভ্যতার জন্য, তা খানিকটা হলেও উঠে এল গবেষণা রিপোর্টে।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি