গোতাবায়ের পালিয়ে বেড়ানোর খরচ জোগাচ্ছে শ্রীলঙ্কা সরকার

সাধারণ মানুষের বিক্ষোভ থেকে বাঁচতে গত ১৪ জুলাই রাতারাতি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: কোষাগারের দশা ‘ভাঁড়ে মা ভবানী’। তবুও দেশের প্রাক্তন প্রেসিডেন্ট (Ousted President) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksha) পালিয়ে বেড়ানোর খরচ জুগিয়ে চলেছে রনিল বিক্রমসিংহের (Ranil Wickremsinghe) সরকার। মঙ্গলবার এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন  শ্রীলঙ্কার মন্ত্রি পরিষদের মুখপাত্র (Cabinet spokesman Minister) বন্দুলা গুণাবর্ধনে (Bandula Gunawardana)। আর তাঁর ওই বিস্ফোরক স্বীকারোক্তির পরেই ফের ক্ষোভে গর্জে উঠেছে সাধারণ মানুষ।

গত কয়েক মাস ধরেই চরম আর্থিক সঙ্কটে ভুগছে দ্বীপরাষ্ট্রের মানুষ। স্বাধীনতার পরে নজিরবিহীন আর্থিক সঙ্কটের জন্য দেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবার রাজাপক্ষদেরই দায়ী করেছেন তাঁরা। সাধারণ মানুষের বিক্ষোভ থেকে বাঁচতে গত ১৪ জুলাই রাতারাতি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে কলম্বো থেকে পালিয়ে মলদ্বীপে যান তিনি। সেখান থেকে পালিয়ে সিঙ্গাপুরে। গত বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে পালিয়ে থাইল্যান্ডের ব্যাঙ্ককে আশ্রয় নিয়েছেন তিনি। একের পর এক দেশে পালিয়ে বেড়ানো প্রাক্তন প্রেসিডেন্টের চার্টার্ড বিমানের খরচ কে জোগাচ্ছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

ওই চর্চার মাঝেই এদিন মন্ত্রিপরিষদের মুখপাত্র বন্দুলা গুণাবর্ধনে জানিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড যেতে যে চার্টার্ড বিমান ব্যবহার করেছেন, তার খরচ বহণ করেছে শ্রীলঙ্কা সরকার।  যেখানে সরকারি কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী, সেখানে কেন গোতাবায়ার পালিয়ে বেড়ানোর খরচ জোগানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়মানুযায়ী, প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ কিছু সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। প্রেসিডেন্ট এনটাইটেলমেন্ট অ্যাক্ট নম্বর ৪ ১৯৮৬ এর আওতায় তাদের ভাতা দেওয়া হয়। এই আইনের আওতায় প্রাক্তন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, চন্দ্রিকা কুমারাতুঙ্গা ও শ্রীমতি হেমা প্রেমাদাসা সুবিধা ভোগ করছেন। তাদের বাসস্থান, ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। তাই গোতাবায়ার  সফরের বিল পরিশোধ করা হয়েছে।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট