দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মোদি কো হঠানা হ্যায়’, পটনা ফিরেই হুঙ্কার লালুপ্রসাদের

নিজস্ব প্রতিনিধি, পটনা: রাজ্যে পালাবদলের সময়ে দিল্লি ছিলেন তিনি। রাজধানীতে থাকলে কী হবে, তাঁর মন পড়ে ছিল পাটলিপুত্রে। বুধবার নিজের প্রিয় ভূমিতে ফিরেই ফের স্বমূর্তিতে আরজেডি সুপ্রিমো (RJD Supremo) লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। পটনার মাটিতে পা দিয়েই হুঙ্কার ছেড়েছেন, ‘আগামী লোকসভা ভোটে যে ভাবেই হোক, মোদিকে (Narendra Modi) হঠাতে হবে।’ পুরনো বন্ধু নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে ফের গাঁটছাড়া বাঁধা নিয়ে বিজেপি বান্ধব সংবাদমাধ্যম লাগাতার অপপ্রচার চালালেও খুব একটা গুরুত্ব দেননি প্রবীণ রাজনীতিবিদ। কটাক্ষের সুরে বলেছেন, ‘বিজেপির (BJP) প্রচারতন্ত্রকে আজ মানুষ আর বিশ্বাস করে না। ফলে গদি মিডিয়া কী বলল, তাতে কী যায় আসে?’

বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কাঁধে চোট পাওয়ার কারণে গত মাসে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (All India Institute Of Medical Sciences) ভর্তি হয়েছিলেন লালুপ্রসাদ (Lalu Prasad Yadav)। কিছুদিন ভর্তি থাকার পরে ছাড়া পান। তার পর থেকে মেয়ে মিশা ভারতীর (Misha Bharati) দিল্লির বাংলোতেই ছিলেন। গত ১০ অগস্ট নতুন মহাজোট সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান দিল্লিতে মেয়ের বাড়িতে বসেই দেখেছিলেন। অবশেষে এদিন দিল্লি থেকে  পটনা ফিরেছেন আরজেডি সুপ্রিমো (RJD Supremo)।

প্রবীণ নেতাকে দেখতে এদিন অ্যানে মার্গের বাসভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Chief Minister Nitish Kumar)। দুই নেতার মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয়। জেডিইউ সুপ্রিমোর (JDU Supremo) সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন লালুপ্রসাদ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদি সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘দেশে স্বৈরাচারী সরকার চলছে। মোদি সরকারকে না সরালে দেশ ও সাধারণ মানুষ বাঁচবে না। আগামী লোকসভা ভোটে মোদিকে সরাতে হবে। তার জন্য সব বিরোধীদের জোট বাঁধতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ