সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা সোহমের

সেসময় আচমকাই রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পেয়ে তৎক্ষণাৎ তাঁকে গাড়িতে তুলে নেন সোহম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একটি মহান কাজ করে সংবাদের শিরোনামে নিজের জায়গা করলেন টলিউড অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। এবার দুর্ঘটনাগ্রস্ত একজন ব্যবসায়ীকে উদ্ধার করলেন অভিনেতা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার চণ্ডীপুর বিধানসভা এলাকার অন্তর্গত হলদিয়া-মেছেদার ৪২ নম্বর জাতীয় সড়কে। শোনা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় জাতীয় সড়ক দিয়ে নিজের বিধানসভা থেকে কলকাতায় ফিরছিলেন সোহম। সেসময় আচমকাই রাস্তার ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পেয়ে তৎক্ষণাৎ তাঁকে গাড়িতে তুলে নেন সোহম। এরপরই আহত ওই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে নিজ দায়িত্বে ভর্তি করেন অভিনেতা সোহম চক্রবর্তী।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহত ওই ব্যক্তির নাম আশিস মাইতি এবং তাঁর বয়স ৬০। তিনি থাকেন তমলুক থানার নাইকুড়ি এলাকায়, পেশায় তিনি একজন পান ব্যবসায়ী। আরও জানা গিয়েছে যে, ওইদিন সন্ধ্যায় নিমতৌড়ি পানের আরত থেকে বাড়ি ফেরার পথে কুমারগঞ্জ এলাকায় আশিসবাবু দুর্ঘটনার কবলে পড়েন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এমনকি হাসপাতালে ভর্তি করিয়ে ইমারজেন্সিতে থাকা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সোহম। তবে ঠিক কীভাবে তাঁর দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

তবে এবিষয়ে সোহম চক্রবর্তীর রাজনৈতিক পরামর্শদাতা সৌম্যজিৎ সেন বলেছেন, সেই সময়ে তিনি সোহমের সঙ্গেই ছিলেন। তবে এক গাড়িতে নয়, সোহমের পেছনের গাড়িতে। তখনই দেখতেই পান একটা বাইক পড়ে রয়েছে, এবং তাঁর পাশেই উনি আহত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আশীষবাবুকে তিনি গাড়িতে তোলেন। এরপর তমলুক হাসপাতালে আশিস মাইতিকে নিয়ে ভর্তি করা হয়। এরপর ওই আহত ব্যক্তির বাড়িতে খবর দিয়ে তাঁরা কলকাতায় ফিরে আসেন। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছিল সেটা জানা যায়নি। আহত ব্যক্তির মাথা থেকে রক্ত পড়ছিল। তাই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টাতেই তাঁরা মত্ত ছিলেন। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলের নেতৃত্বে ভোটে জিতে সেখানকার বিধায়ক হন সোহম চক্রবর্তী।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন