মাসের ‘বিশেষ’ দিনগুলিতে মহিলাদের সবেতন ছুটি দেবে সুইগি

সম্প্রতি, এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ওই সংস্থার যত ডেলিভারি গার্ল রয়েছেন তাঁদের প্রতি মাসে দুদিন করে সবেতন ছুটি দেওয়া হবে যাতে তাঁদের মাসের ওই 'বিশেষ সময়ে' কাজ না করতে হয়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক মাসের বিশেষ কিছুদিন যে কতটা যন্ত্রণার সেটা প্রত্যেক মেয়েরাই বোঝেন। কিন্তু তার মধ্যেও কাজ কখনই থেমে থাকে না। কাজ চলে কজের গতিতে। আর মেয়েদের ওই যন্ত্রণা, অসুবিধা সহ্য করেই দৈনন্দিন কাজে মনোনিবেশ করতে হয়। যদিও বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই তাঁদের মহিলা কর্মীদের জন্য এই ঋতুকালীন সময়ে সবতেন ছুটির ব্যবস্থা করেছে। এবার সেই দলেই নাম লেখাল সুইগি। সম্প্রতি, এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ওই সংস্থার যত ডেলিভারি গার্ল রয়েছেন তাঁদের প্রতি মাসে দুদিন করে সবেতন ছুটি দেওয়া হবে যাতে তাঁদের মাসের ওই ‘বিশেষ সময়ে’ কাজ না করতে হয়। 

এই প্রসঙ্গে সুইগির অপারেশন ভাইস প্রেসিডেন্ট শুক্রবার একটি পোস্টে লেখেন, মাসের ওই বিশেষ সময়ে যে অসুবিধা এবং যন্ত্রণা প্রত্যেক নারীকে সহ্য করতে হয় সেগুলো সহ্য করে ডেলিভারির মতো কাজ করা তাঁরা প্রায় অসম্ভব বলে মনে করেন। মূলত সেই কারণেই সুইগির প্রত্যেক মহিলা ডেলিভারি পার্টনারকে এরপর থেকে ঋতুকালীন সময়ে দুদিনের সবেতন, প্রশ্নবিহীন ছুটি দেওয়ার নিয়ম চালু করা হল।’

এই প্রসঙ্গে সুইগির তরফ থেকে আরও জানানো হয়েছে যে, ২০১৬ সালে এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ তার সংস্থায় প্রথম মহিলা ডেলিভারি পার্টনার নিয়োগ করেছিল। এরপর থেকেই এই সংস্থা সবসময় চেষ্টা করে আসছে যে সুইগির সঙ্গে যেন আরও বেশী মহিলা নিযুক্ত হন। সম্প্রতি এই সংস্থা তাদের তরফ থেকে কিছু প্রচেষ্টার রূপরেখা তৈরি করেছে যাতে এমন একটি পরিবেশ তৈরি হয় যা আরও বেশী সংখ্যক মহিলাদের সুইগির ডেলিভারি পার্টনার হওয়ার জন্য উৎসাহিত করবে।  

তবে শুধু ঋতুকালীন ছুটিই নয়, এর আগে বিভিন্ন ক্ষেত্রে সুইগি তাদের মহিলা কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে। ইলেকট্রনিক সাইকেল এবং ব্যাটারিচালিত মোটর বাইক ভাড়াতে দেওয়া তার মধ্যে অন্যতম। এর আগে পর্যন্ত সুইগির ডেলিভারি পার্টনার হতে গেলে নিজস্ব বাহন থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু এই সংস্থা তার মহিলা কর্মীদের সুবিধার্থে ইলেকট্রনিক সাইকেল এবং ব্যাটারিচালিত মোটর বাইক ভাড়াতে দেওয়া  শুরু করে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল