তল্লাশি শেষে রাতেই জারি বিজ্ঞপ্তি, দিল্লিতে বদলি ১২ আমলা

প্রশাসনে রীতিমতো চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আর সেই দিন রাতে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা ১২ জন আমলাকে বদলি করে দিলেন। এই ঘটনায় দিল্লি সচিবালয়ে হুলুস্থুলু পড়ে গিয়েছে। যে ১২জন আমলাকে বদলি করেছেন তারা হলেন জীতেন্দ্র নারায়ণ, অনিল কুমার সিং, বিবেক পাণ্ডে, সুরবীর সিং, গরিমা গুপ্তা, আশিস মাধরাও, উদিত প্রকাশ রায়, বীজেন্দ্র সিং, কৃষ্ণা কুমার, কল্যাণ সহায়, সোনাল স্বরূপ, হেমন্ত কুমার। প্রশাসনিক মহলের একাংশের মতে, দিল্লির রাজ্যপাল এখন প্রতিহিংসার খেলায় মেতেছে।

যে ঘটনার নিরিখে এই বদলি, সেই আবগারি নীতির জেরে উপরাজ্যপাল গত ৬ অগাস্ট ১১জন আমলাকে সাসপেন্ড করেন। তাঁর দফতর থেকে এই সাসপেনসনের কারণ জানাতে গিয়ে বলা হয়, আবগারি নীতি রূপায়ণের ক্ষেত্রে গলদ রয়েছে। পাশাপাশি তারা একই দফতরে গত পাঁচ বছর ধরে রয়ে গিয়েছেন। সাসপেনসনের পাশাপাশি আরাভা গোপী কৃষ্ণা নামে দিল্লি প্রশাসনের শীর্ষ আমলাকে অন্য দফতরে বদলি করে দেন। আর জুলাই মাসে উপরাজ্যপাল দিল্লি প্রশাসনে বড় ধরনের রদবদল করেন। সে লপ্তে ২০০জন আমলাকে অন্যত্র বদলি করেন।

এদিকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার খানা তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে, সরকারের নির্দেশেই হয়েছে এই তল্লাশি। আপ সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার এই তল্লাশির একমাত্র উদ্দেশ্য। তবে তল্লাশি চালিয়ে যদি কেন্দ্র মনে করে আপসরকারকে দমিয়ে রাখবে, তাহলে তারা ভুল করবে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭