‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম’ দাবি পার্থর

'দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম' শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম’ শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ায় পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার দুপুর ২ টোর পর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকদেরকে দেখানোর পর হাসপাতাল থেকে বেরনোর সময় এই মন্তব্য করেন সাসপেন্ডেড তৃণমুল নেতা। 

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এরপর তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব পদ-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তাঁর হাতে হাতে থাকা একাধিক মন্ত্রকের দায়িত্বও কেড়ে নেওয়া হয়। দল যে তাঁর পাশে থাকছে না তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল শিবির। কিন্তু দলের তরফে দূররত্ব বজায় রাখা হলেও এদিন দলের সঙ্গে রয়েছেন বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম’। এদিন হাসপাতালে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে জানিয়ে ছিলেন, তিনি ভালো নেই। 

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের দলের সঙ্গে থাকা সংক্রান্ত মন্তব্য নিয়ে এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত অভিমত। তাঁর বিষয়ে দল ও রাজ্য সরকার যা সিদ্ধান্ত  নেওয়ার আগেই নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যদি আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কিনা তা তা সম্পূর্ণ পরের ব্যাপার।

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের! উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

গাজিয়াবাদ পুলিশ স্টেশনের ভিতরে বিস্ফোরণ, দায় স্বীকার করল তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা