আলকায়দা জঙ্গি সন্দেহে ধৃত দুই যুবককে নিয়ে তল্লাশি হাওড়ায়

আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ধৃত দুই যুবককে নিয়ে তল্লাশি চালাল বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলকায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ধৃত দুই যুবককে নিয়ে তল্লাশি চালাল বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। গ্রেফতার হওয়া দুই যুবককে নিয়ে রবিবার হাওড়ায় বাঁকড়ায় যান তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, হাওড়ায় বাঁকড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত ওই দুই যুবক। দুজনে মিলে একটি কোচিং সেন্টার চালাত বলে জানিয়েছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের সন্দেহ, সেই কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি মডিউল তৈরির কাজ করত ধৃতরা। রবিবার তাই ধৃতদের ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে আরও বিস্তারিত তথ্যের খোঁজে দীর্ঘক্ষণ তল্লাশি চালান এসটিএফের গোয়েন্দারা।

উল্লেখ্য গত ১৭ অগস্ট দুই যুবককে জঙ্গি সংগঠনে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করেছে এসটিএফ। তাঁদেরকে উত্তর ২৪ পরগনা জেলার শাসন থেকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃত দুই যুবকের নাম যথাক্রমে হবিবুল্লাহ ও কাজি আহসান। দুই যুবককে গ্রেফতার করার পর তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেন বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। তাঁরা কীভাবে কাজ করত গোয়েন্দারা তা জানার চেষ্টা করছে। রবিবার ধৃত দুই যুবককে নিয়ে হাওড়ার বাঁকড়ায় নিয়ে যান এসটিএফের আধিকারিকরা। এসটিএফ গোয়েন্দাদের দাবি, হাওড়ায় বাঁকড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত ওই দুই যুবক। সেখানে কোচিং সেন্টার চালাত তারা।

এসটিএফ সূত্রে খবর, ওই কোচিং সেণ্টারের আড়ালে কোনও সন্দেহজনক কাজ চালাত কি না ওই দুই যুবক তা খতিয়ে দেখা হচ্ছে। বেঙ্গল এসটিএফের তদন্তকারীরা সন্দেহ করছেন, কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি মডিউল তৈরির কাজ করত ধৃতরা। রবিবার ধৃত দুই যুবককে নিয়ে ওই ফ্ল্যাটে যান এসটিএফ আধিকারিকরা। সেখানে গিয়ে দুজনকে বসিয়ে রেখে আরও সূত্রের খোঁজে তল্লাশি চালান তদন্তকারীরা। এদিন ধৃতদের নিয়ে আরামবাগেও তল্লাশি চালান তদন্তকারীরা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান