ইউএস ওপেনে খেলবেন না সানিয়া, নিচ্ছেন না অবসর

ভক্তরা হতাশ, দ্রুত আরোগ্য কামনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কনুইয়ে চোট। তাই,  আসন্ন ইউএস ওপেনে খেলবেন না সানিয়া মির্জা। গ্র্যান্ড স্ল্যামজয়ী ভারতীয় টেনিস তারকা ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, ‘ খারাপ খবর আছে। দু’সপ্তাহ আগে কানাডাতে খেলতে গিয়ে কনুইতে চোট পেয়েছিলাম। সেটা যে এতটা খারাপ হবে বুঝিনি। গতকাল স্ক্যান করাতে হয়েছে। পেশিতে চোট রয়েছে। বেশ কিছু সপ্তাহ খেলতে পারব না। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। 

এই সিদ্ধান্তের সঙ্গে আরও একটা প্রশ্ন উঁকি মারছে। আর তা হল সানিয়া কি তাহলে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন। প্রশ্ন উঁকি মারার কারণ, চলতি বছর জানুয়ারিতে জানিয়েছিলেন, ২০২২-য়ের মরসুমের পরেই তিনি অবসর নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ইউএস ওপেনের পরেই অবসর নিতে পারতেন সানিয়া। কিন্তু চোটের কারণে সেই প্রতিযোগিতাতে নামতে না পারায় এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। 

তবে সানিয়া ইউএস ওপেনে না থাকলেও অবসরের ব্যাপারে তাঁর পরে চিন্তা-ভাবনার সিদ্ধান্তে ভক্তদের মধ্যে আশার আলো তৈরি হয়েছে। এখন তারা অপেক্ষা করছেন কবে এই টেনিস তারকাকে আবার ব়্যাকেট হাতে তারা দেখতে পাবে। টেনিসের বেশ কয়েকটি পদক রয়েছ তাঁর ঝুলিতে। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। মিক্সড ডাবলস জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন। জিতেছেন ইউ এস ওপেন। ২০১৬-য়ের অলিম্পিক্সের মিক্সড ডাবলসে অবশ্য তাকে হারতে হয়েছিল। 

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্য়মকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সানিয়া বলেন, কনুইয়ে চোট পাওয়ার খবর পেয়ে অগনিত ভক্ত আমার দ্রুত আরোগ্য কামনা করেছে। সকলেই চাইছে দ্রুত কোর্টে ফিরি। আমার চেষ্টা থাকবে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার। 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস