Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার নবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে শ্রীঘরে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিংহের মুখে ঘৃণাভাষণ। ঘটনার জেরে ইতিমধ্যেই প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্যে।

Share:

তেলেঙ্গানা : নূপুর শর্মা-নবীন জিন্দলদের বিতর্কিত মন্তব্যের পর এ বার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহের মুখে ঘৃণাভাষণ। ঘটনার জেরে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় দক্ষিণ ভারতের ওই রাজ্যে। তারপর মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হয়। বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে টিআরএস সরকারের পুলিশ।

রাজার বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও রবিবার রাতে ছড়িয়ে পড়ার পর হায়দরাবাদ এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। সোমবার হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দের দফতরের সামনে রাজার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ-অবস্থান করা হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঘৃণাভাষণ ও হিংসায় উস্কানির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ), ২৯৫ এবং ৫০৫-এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতা মুনওয়ার ফারুকি তেলঙ্গানায় একাধিক অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন বলে অভিযোগ। তারই জেরে রাজা ওই মন্তব্য করেন বলে বিজেপি সূত্রের খবর। রাজা জানিয়েছেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি বলেছেন, “আমি বুঝতে পারছি না কিসের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি। শুধুমাত্র ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। আমি কারওর ভাবাবেগে আঘাত করিনি। তাছাড়াও এই ভিডিওটির দু’টি ভাগ রয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল।”

অবশ্য হায়দরাবাদের গোসামহল কেন্দ্রের দু’বারের বিধায়ক রাজার বিরুদ্ধে অতীতেও একাধিক বার ঘৃণাভাষণ ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। দু’বছর আগে আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, রাজা বারবার উস্কানি এবং বিদ্বেষমূলক পোস্ট করেও ফেসবুক কর্তৃপক্ষের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে ছাড় পেয়ে যাচ্ছেন। সংস্থার ভারতীয় শাখার তৎকালীন পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাসের হস্তক্ষেপেই ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয় প্রতিবেদনে। এর পরে ঘৃণা এবং হিংসায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে রাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, ৩১ জুলাই অবসর নেওয়ার কথা

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি