Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাটল জট, পুরসভার বিকল্প প্রস্তাব মেনে শারদোৎসবে মাতবে মহম্মদ আলি পার্ক

পরিদর্শনের পরে কমিটির নির্দেশ ছিল, জলাধারের ওপর তৈরি করা মণ্ডপ ভাঙতে হবে। নতুন মণ্ডপ করতে হবে পার্কের ফাঁকা জায়গায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার (KMC) বিকল্প প্রস্তাব মেনেই মণ্ডপ হবে মহম্মদ আলি পার্কের। বিপজ্জনক জলাধারের বদলে পার্কের ফাঁকা জায়গায় মণ্ডপের প্রস্তাব দিয়েছিল কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর।

জানা গিয়েছে, মঙ্গলবার দিন জল সরবরাহ দফতরের ডিজি মৈনাক মুখোপাধ্যায়, বরো চেয়ারপার্সন রেহেনা খাতুন এবং পুজো কমিটির সদস্যরা যৌথভাবে পরিদর্শন করেছিলেন মহম্মদ আলি পার্ক (MD ALI PARK)। এখানে জলাধারের ওপরে মণ্ডপ তৈরির কাজ শুরু করেছিল পুজো কমিটি। সেই কাজ বন্ধ করে দিয়েছিল পুরসভার জল দফতর। পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ করতে বলে দেওয়া হয়েছিল নোটিশও। উল্লেখ্য, এই জলাধার একশো বছরেরও প্রাচীন ও বিপজ্জনক।

পরিদর্শনের পরে কমিটির নির্দেশ ছিল, জলাধারের ওপর তৈরি করা মণ্ডপ ভাঙতে হবে। নতুন মণ্ডপ করতে হবে পার্কের ফাঁকা জায়গায়। এমন ভাবে মণ্ডপ করতে হবে যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা যায়। পুরসভার সিদ্ধান্ত মেনে নিয়েছে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। পুজো (PUJA) কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের অভ্যন্তরীন বৈঠক হবে। কোনও ঝুঁকি নেওয়া হবে না। মাথায় রাখা হবে দর্শনার্থীদের সুবিধার কথা।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের