আস্থাভোট ঘিরে তুলকালাম বিহার, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা

ইস্তফা দিতে অস্বীকার স্পিকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: আস্থা ভোটের দিন তুলকালাম বিহার বিধানসভা। খোদ স্পিকার বিজয় কুমার সিনহার বিরুদ্ধেই পেশ করা হল অনাস্থা। অনাস্থা প্রস্তাব পেশ করে মহাজোট।  স্পিকার  জানিয়েছেন,  তিনি কোনও অবস্থাতেই ইস্তফা দেবেন না। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে তাঁকে নয়, তাঁর চেয়ারকে অসম্মান করা হয়েছে। তাঁর বিশ্বাসযোগ্য়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্পিকার বলেন, অনাস্থা প্রস্তাব মেনে ইস্তফা দিলে ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে সিলমোহর বসবে। আর যে সব অভিযোগ তোলা হয়েছে, তার কোনও ভিত্তি নেই।

স্পিকার বলেন –  অনাস্থা প্রস্তাবের অর্থ আমার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা। বিধানসভা সচিবালয় যাবতীয় নিয়ম মেনে ওই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছে। সভায় তা পেশ করা হয়েছে। মহাগঠবন্ধনের প্রস্তাব মেনে স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়ার অর্থ আমার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেওয়া।  অনাস্থা প্রস্তাবে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আমার কর্মপদ্ধতি অগণতান্ত্রিক। আমি বিধানসভায় পরিচালনা করি স্বৈরতান্ত্রিক উপায়ে। এই অভিযোগ ভিত্তিহীন।   আমি আমার চেয়ারের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং তাকে গুরুত্ব দিয়ে আমি স্পিকার পদ থেকে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সভার বাইরেও যা বলেছি, সভাকক্ষেও সেই বিবৃতিতে অনড় রয়েছি। ইস্তফা দিচ্ছি না।  আমার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হল।

জনতা দল (ইইউ) নেতা বিজয় কুমার চৌধুরী বলেন, স্পিকারের উচিত মান-সম্মানের কথা মাথায় রেখে ইস্তফা দেওয়া।  পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর