জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

রাশিয়ার বিরুদ্ধে ভারত ভোট দিলেও ভোটাভুটিতে বিরত ছিল চিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: বিপ্লব শেষ। মার্কিন চাপের কাছে শেষ পর্যন্ত নতিস্বীকার করল মোদি সরকার। ইউক্রেন ইস্যুতে বুধবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ( United Nations Security Council) রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতের প্রতিনিধি। দুর্দিনে যে রাশিয়া বার বার নয়াদিল্লির (New Delhi) পাশে দাঁড়িয়েছে সেই দেশের বিরুদ্ধে ভারতের প্রতিনিধির ভোটদানে যথেষ্টই বিস্মিত প্রাক্তন কূটনীতিবিদরা। রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভারত ভোট দিলেও ভোটাভুটিতে বিরত ছিল চিন (China)।

বুধবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। আর এদিনই ১৫ সদস্য বিশিষ্ট জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসেছিল। ওই বৈঠকে মার্কিন দালাল ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukrainian President) তথা বিখ্যাত ভাঁড় ভোলদিমির জেলেনস্কির ভিডিও ভাষণ শোনানো নিয়ে আপত্তি জানান জাতিসঙ্ঘে রাশিয়ার প্রতিনিধি (Russian Ambassador) ভ্যাসিলি এ নেভেনজিয়া (Vassily A Nebenzia)।  তিনি বলেন, জেলেনস্কির (Voldymir Zelensky) ভাষণ নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু সশরীরে হাজির হয়ে বক্তব্য রাখুন। তাঁর ওই বক্তব্য নিয়ে বাকি দেশগুলির মতামত জানানোর জন্য ভোটাভুটির অনুরোধ জানান। রুশ প্রতিনিধির আর্জি মেনে নিয়ে ভোটাভুটি করা হয়।

আর সেই ভোটাভুটির সময়ে দেখা যায় জেলেনস্কির (Voldymir Zelensky) ভিডিও ভাষণের পক্ষে ভোট দিয়েছেন ভারতের প্রতিনিধি। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৩টি দেশই ইউক্রেনের প্রেসিডেন্টের ভিডিও ভাষণের পক্ষে ভোট দেন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের পরে একাধিকবার জাতিসঙ্ঘের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশ চাপ দিলেও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার রাস্তায় হাঁটেনি ভারত। প্রতিবারই অনুপস্থিত থেকেছে। কিন্তু এই প্রথম বন্ধু রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেন ভারতের প্রতিনিধি।

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?