পঞ্চায়েত স্তরে তিন বছরের বেশি এক জায়গায় নয়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত স্তরে যে সব কর্মী একই অফিসে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদের অবিলম্বে বদলি করতে হবে বলে এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত স্তরে যে সব কর্মী একই অফিসে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদের অবিলম্বে বদলি করতে হবে বলে এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন সূত্রে এই খবর মিলেছে। সূত্রের খবর, এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বদলি করে দ্রুত সেই রিপোর্ট রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে তা পাঠাতে হবে। পঞ্চায়েত স্তরে কাজে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত পঞ্চায়েত স্তরে কাজে গতি আনার জন্য এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্য এর আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। পঞ্চায়েতের কাজে কোনওরকম গোলমাল বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। চলতি অগস্ট মাসের গত ১৮ তারিখে  নবান্নের রিভিউ মিটিং থেকে জেলা প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, পঞ্চায়েতে সমস্ত ভুয়ো খরচের হিসাব বের করতে হবে। এমনকী প্রয়োজনে এফআইআর দায়ের করে সেই টাকা উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের শীর্ষ স্তর থেকে। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে যে সব কর্মী একই অফিসে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছেন, তাঁদেরকে অবিলম্বে বদলি করার নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, আর কয়েকমাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে যাবে। তার আগে পঞ্চায়েত স্তরে সরকারের এবং দলের ভাবমূর্তি বজায় রাখতে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে স্বচ্ছতার সঙ্গে সব কাজ হোক, সেটাই চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মানুষের কাজ না ফেলে রেখে দ্রুত তার নিষ্পত্তি করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩