কসবায় দুই বাস কন্ডাক্টরের বচসায় খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বাস কন্ডাক্টরের মধ্যে বচসার জেরে খুন হয়ে গেলেন এক বাস কন্ডাক্টর। বচসার সময় এক বাস কন্ডাক্টর অন্য বাস কন্ডাক্টরের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ছুরির আঘাতের জেরে ওই বাস কন্ডাক্টরের মৃত্যু হয়। শুক্রবার রাতে কলকাতার কসবায় একটি শপিং মলের সামনে এই ঘটনা ঘটে। পুরনো বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাস কন্ডাক্টরের নাম উজ্জ্বল হালদার। অভিযুক্ত কন্ডাক্টরের নাম সেখ রিয়াজুদ্দিন। ৩সি বাই ১ রুটের একটি বাসের মধ্যে দুই কন্ডাক্টরের মধ্যে গন্ডগোল বাধে। পুরনো বিবাদ নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় আচমকা সেখ রিয়াজ্জুদ্দিন নামে ওই বাস কন্ডাক্টর আচমকা ফল কাটার ছুরি নিয়ে উজ্জ্বলের উপর হামলা চালায় বলে অভিযোগ। রিয়াজুদ্দিন ছুরি নিয়ে উজ্জ্বলের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন উজ্জ্বল। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত বাস কন্ডাক্টরের খোঁজে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্ত বাস কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ৩সি বাই ১ রুটের একটি বাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। যে ছুরি দিয়ে হামলা চালানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে কসবা থানার পুলিশ। কেন এই খুন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়