Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Asia Cup 2022: আজ ভারত-পাক মহারণ, সুস্থ দ্রাবিড় যোগ দিচ্ছেন স্কোয়াডে

ম্যাচ দুবাইয়ের ইন্টারন্যাশাল স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার এশিয়াকাপে ভারতের মুখোমুখি পাকিস্তান। ম্যাচ দুবাইয়ের ইন্টারন্যাশাল স্টেডিয়ামে। এদিনের ম্যাচ ঘিরে সকাল থেকে উভয় শিবিরে টান-টান উত্তেজনা। এদিনের ম্যাচের সব থেকে উল্লেখযোগ্য খবর, সুস্থ হয়ে উঠেছে রাহুল দ্রাবিড়। দ্রাবিড় আক্রান্ত হয়েছিলেন করোনায়। ছিলেন নিভৃতবাসে। রবিবার তাঁর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। স্কোয়াডে যোগ দেবেন, খবর তেমনই।

বোর্ডের তরফ থেকে তাঁর সুস্থ হয়ে ওঠার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হওয়ায় নিভৃতবাসে চলে গিয়েছিলেন। দ্বিতীয়বার তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এদিনই স্কোয়াডে যোগ দেবেন। রাহুলের সুস্থ হয়ে ওঠার খবরে ভারতীয় শিবির কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেল।

মহারণের আগে কোন শিবির কোথায় দাঁড়িয়ে একবার দেখে নেওয়া য়াক। এশিয়াকাপের আগে পাকিস্তান বেশ কয়েকটি টি-টোয়েন্ট এবং একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। চলতি এপ্রিলে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে টি-টোয়েন্ট। পরাজিত হয়েছে তিন উইকেটে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলেছে একদিনের সিরিজ। সিরিজের ফলাফল ৩-০। প্রথম একদিনের ম্যাচে ১৬ রানে জিতেছে। দ্বিতীয় একদিনের ম্যাচে তাদের সাত উইকেটে জয়। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে তারা জয় পেয়েছে নয় রানে।

তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে তারা টি-টোয়েন্টিতে হারিয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে জয় ৬৮ রানে, তৃতীয় টি-টোয়েন্টিতে স্কোয়াডের জয় সাত উইকেট। একমাত্র হার দ্বিতীয় টি-টোয়েন্টিতে।  

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি