আজ বিদ্রোহী কবির প্রয়াণ দিবস, তাঁকে শ্রদ্ধা জানানোর ‘অপরাধে’ মৃত্যু হয়েছিল যুবতীর

১৯২৪ সালে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি মেদিনীপুর সফরে এসেছিলেন কাজী নজরুল ইসলাম। কতটা শিল্প - কতটা শিল্পীপ্রেমী হলে এমনটা করা যায়!

Share:

অনেকেই জানেন। অনেকেই জানেন না। তাঁর কথা। বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে বারবার মনে পড়ে মেদিনীপুরের সেই মেয়েটির কথা। ‘শ্রদ্ধা’ জানানোর অপরাধে মৃত্যু হয়েছিল তাঁর।

১৯২৪ সালে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি মেদিনীপুর সফরে এসেছিলেন কাজী নজরুল ইসলাম। বঙ্গীয় সাহিত্য পরিষৎ- এর উদ্যোগে কবিকে দেওয়া হয়েছিল সম্বর্ধনা। কবি সদ্য জেল ফেরত। অপরাধ, ‘ধূমকেতু’ পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছিল। নাম ‘আনন্দময়ীর আগমনে’।

২৫ ফেব্রুয়ারি বিদ্রোহী, দেশপ্রেমিক, কবিকে মেদিনীপুর কলেজে সম্বর্ধনা জানানো হয়েছিল  মহিলা সভার পক্ষ থেকে। কবির (NAZRUL ISLAM) কন্ঠে গান শুনে জনৈক শিক্ষক কন্যা কমলা দাস এতটাই বিভোর হয়ে পড়েছিলেন যে সম্মান জানাতে নিজের গলার মালা খুলে পরিয়ে দিয়েছিলেন কবিকে। এক মন্ত্রমুগ্ধ শ্রোতার শ্রদ্ধা নিবেদন।

বর্তমান সময়েও যেখানে গোঁড়া ধর্ম আর কুসংস্কারের কোপ, তৎকালীন সময়ে তা ছিল আরও বেশি। ভিন ধর্ম, মালা বদল, চরিত্র নিয়ে নানা কথা শুনতে হয়েছিল শিক্ষক কন্যাকে। তাঁর শ্রদ্ধার্ঘ্য জানানোর হিসেব চুকিয়ে ছিলেন আত্মহত্যা করে।

কতটা শিল্প – কতটা শিল্পী প্রেমী হলে এমনটা করা যায়! প্রশ্ন, কমলাদেবী জানতেন না এই শ্রদ্ধার্ঘ্যের পরিণাম কী হতে পারে সেই সময়? বেশ জানতেন। শুধু কবি, তাঁর বিদ্রোহ, গান ও গলায় মুগ্ধ হয়ে পড়েছিলেন। মাথায় ছিল, শ্রদ্ধা জানিয়ে নিজেকে ধন্য করে তোলা।

এতটা ভালোবাসা যায় কোন গুনীকে? সব ভুলে হতভম্ব হয়ে! আসলে এও বিপ্লব। আর সেই বিপ্লব হয়েছিল বিপ্লবের মেদিনীপুরের মাটিতেই। জেদ। মৌলবাদী  সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক সাধারণ অসামান্যা। রুখে দাঁড়িয়েছিলেন শ্রদ্ধা জানাবেন বলেই। আর তারপরে সমাজের নাগপাশে ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে।

  • নিসর্গ নির্যাস

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা