Loading live market data...
Loading active stocks...
Connecting...

আল্লু এবং রামচরণের স্টাইলেই এবার সেজে উঠেছেন মহারাষ্ট্রের সিদ্ধিদাতা গণেশ

দক্ষিণী সিনেমার আরেকটি ছবি 'RRR' এর রামচরণের মুখের আদলে গড়া গণেশ মূর্তি। গোটা বিশ্বের নায়ক এখন, জনপ্রিয় তারকা চাচাতো ভাই আল্লু অর্জুন এবং রাম চরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গণেশ চতুর্থী। পৌরাণিক কথা অনুযায়ী, আজই দেবী পার্ব্যতির ঘরে জন্ম নিয়েছেন তাঁর কনিষ্ঠ পুত্র গণেশ। বাংলায় এই পুজোর রেওয়াজ না থাকলেও মুম্বই, মহারাষ্ট্রে সিদ্ধিদাতা গণেশের একেবারে ধুমধাম করে পুজো করা হয়। মুম্বইবাসীদের কাছে এটাই ফ্যাস্টিভ্যাল। আমাদের যেমন দুর্গাপুজো, তেমনি মুম্বইতে আজ থেকে শুরু হয়েছে সিদ্ধিদাতা গণেশের পুজো। চলবে আগামী ৭ দিন। মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রীরাও মেতেছেন আজ গণেশ চতুর্থীতে। কাজল থেকে শুরু করে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, কার্তিক আরিয়ান, সলমন খান, দেবিনা ব্যানার্জি, শ্রুতি সব তারকারাই তাঁদের বাড়িতে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মাতলেন।

তবে মুম্বইয়ের সবথেকে আকর্ষণীয় বিষয় যেটি, তা হল একেকটি নস্টালজিক গণেশের মূর্তিগুলি। যা একেবারে দেখার মত। এমনকি কিছু কিছু গণেশ মূর্তি দেখে চোখ মাথায় ওঠে দর্শকদের, শিল্পীর নিপুণতার প্রশংসা করে থাকা যায়না। কখনো কখনো সুপারহিট চলচ্চিত্রের একেকটা নায়কের লুকের আদলেও বানানো হয় গণেশ মূর্তি। যেমন ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের আদলে তৈরি গণেশ মূর্তি, ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার প্রকাশ্যে এল, দক্ষিণী সিনেমার আরেকটি ছবি ‘RRR’ এর রামচরণের মুখের আদলে গড়া গণেশ মূর্তি। গোটা বিশ্বের নায়ক এখন, জনপ্রিয় তারকা চাচাতো ভাই আল্লু অর্জুন এবং রাম চরণ। তাই তাঁদের আদলে গণেশ মূর্তি দেখে দর্শকদের রীতিমতো খুশি হয়েছেন। উভয় অভিনেতাই যথাক্রমে ‘পুষ্পা-দ্য রাইজ’ এবং ‘আরআরআর’-এর অসাধারণ সাফল্যের পর এখন ঘরে ঘরে পরিচিতি হচ্ছেন। এদিন রাম চরনের স্টাইলে গণেশ মূর্তির হাতেও ধনুক এবং তীর দেখা গেল। ‘RRR’ এ রামচরনের আলুরি সীতারামা রাজুর ভূমিকায় তৈরি এই গণেশ রীতিমত মন জয় করে নিয়েছে ভক্তদের৷

আবার কিছু জায়গায়, গণেশের মূর্তি দেখা গিয়েছে পুষ্পার আদলে তৈরি। পুষ্পা: দ্য রাইজ মুক্তি পাওয়ার পর থেকেই আল্লুর ক্রেজ শুধু দেশেই আটকে নেই, বিদেশেও পৌঁছেছে. ‘পুষ্পা-দ্য রাইজ’ ছিল ২০২১ সালের সবচেয়ে আয়করী ছবি। এই ছবিটি মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। আপাততঃ আল্লু অর্জুন, এখন বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে খুব শীঘ্রই ‘পুষ্পা-দ্য রুল’-এর শুটিং শুরু করবেন তিনি।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর