পঞ্চায়েত নির্বাচন ‘ব্যাপক হবে’, আশাবাদী জেলবন্দি কেষ্ট

রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য নিয়ে আশাবাদী দলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য নিয়ে আশাবাদী দলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। তারপরেও পঞ্চায়েত নির্বাচনে ‘ব্যাপক ভোট হবে’ বলে আশাবাদী বীরভূমের বেতাজ বাদশা। বৃহস্পতিবার আসানসোল থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসার জন্য জেল থেকে বের করা হয়। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নির্বাচনের আগে তাঁর একাধিক মন্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। কখনও বিরোধীদের ‘গুড় বাতাসা’ খাওয়ানোর কথা বলেছেন, কখনও ‘চড়াম চড়াম’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার জেল হেফাজতে থেকেও পঞ্চায়েত নির্বাচনে ‘ব্যাপক ভোট হবে’ বলে মন্তব্য করলেন কেষ্ট। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয়। এদিনই তাঁকে বিধাননগর এমপি এমএলএ আদালত তলব করেছে। জেল থেকে বের করে গাড়িতে তোলা হয় কেষ্টকে। তাঁকে গাড়িতে তোলার সময় সাংবাদিকরা প্রথমে তাঁকে প্রশ্ন করেন শরীর কেমন আছে, সেই বিষয়ে। প্রথমে তিনি জবাব দেন ভালো আছি। এরপর সাংবাদিক অনুব্রতকে প্রশ্ন করেন দলীয় কর্মীদের প্রতি তিনি কী নির্দেশ দেবেন। জবাবে অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূলের কাজ করতে বলব। এরপর কেষ্টকে প্রশ্ন করা হয়, সামনে পঞ্চায়েত নির্বাচন কেমন হবে? তখন বীরভূমের কেষ্ট জানান ব্যাপক ভোট হবে।

এদিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার গাড়ির সামনে এবং পিছনে রয়েছে পুলিশ স্কোয়াড। কলকাতায় বিধাননগর এমপি এমএলএ আদালতে তাঁকে তোলা হবে।

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে