দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেতন মেলেনি সাত মাস, একসঙ্গে বিষ খেলেন বেসরকারি সংস্থার সাত কর্মী

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর : সাত মাস ধরে বেতন মেলেনি। তার জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একটি বেসরকারি সংস্থার সাত কর্মী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এতদিন বেতন না পাওয়ায় হতাশায় ভুগছিলেন ওই কর্মীরা। বেতন না মিটিয়েই তাঁদের সংস্থার অন্য শাখায় বদলি করা হয়েছিল বলে অভিযোগ। তার জেরেই বৃহস্পতিবার ওই সাত জন কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁরা বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ওই বেসরকারি সংস্থার এক কর্মী অনিল নিগম বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। সে কারণেই আমাদের বন্ধুরা বিষ খেতে বাধ্য হল।’’ পুলিশের শীর্ষ আধিকারিক অজয় সিংহ কুশওয়াহাও জানিয়েছেন, সংস্থার কর্মীরা গত সাত মাস ধরে বেতন পাননি। তিনি বলেছেন, ‘‘ওই কর্মীরা যে সংস্থায় কাজ করেন, সেখানে মডিউলার রান্নাঘরের কাঁচামাল উৎপাদন করা হয়। তাঁদের কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয়েছিল। গোটা বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’’ তবে এ ঘটনা সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য মেলেনি।

উল্লেখযোগ্য বিষয় হল, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (এনসিআরবি) সাম্প্রতিক তথ্যানুযায়ী জানা গিয়েছে, আত্মহত্যার নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ২০২১ সালে সে রাজ্যে ১৪ হাজার ৯৬৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। তার পর রয়েছে তামিলনাড়ু।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ