রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ২০৪ জন, বাড়ল শনাক্তের হার

নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা (Coronavirus) সংক্রমণ চিত্রের তেমন উন্নতি হয়নি। নতুন করে আক্রান্ত (Positive Case) হয়েছেন ২০৪ জন। মারণ ভাইরাসের ছোবলে (Covid Death) প্রাণ হারিয়েছেন একজন। উদ্বেগ বাড়িয়ে আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী শনাক্তের হার (Positivity Rate)। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫২ শতাংশে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা সামান্য কমেছে।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আট হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৬৩ লক্ষ ৬১ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫২ শতাংশে। নতুন করে ২০৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ আট হাজার ৮২৭ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮১ জন।’

স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থ হওয়া রোগীর সংখ্যা যথারীতি বেশি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২০ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লক্ষ ৮৫ হাজার ৪৩৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৯ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১১ জনে।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন