পুজোর আয়োজন থেকে নিরঞ্জন- সব দায়িত্বেই মহিলা

এই বছর তাদের প্রথম পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ:  কমিটি, তা সে পুজো হোক বা অন্য কোনও কিছুর, কমিটির সদস্য সংখ্যাগরিষ্ঠই পুরুষ। কোনও কোনও কমিটিতে একজন বা দুজন মহিলা থাকেন না এমন নয়। কমিটি থেকে তাদের কিছু দায়িত্ব দেওয়া হয়। তবে কমিটির সব সদস্য মহিলা- এমনটা প্রায় শোনাই যায় না। আবার এমন একটি কমিটির সদস্য তারা, যে কমিটির গুরুদায়িত্ব দূর্গাপুজোর আয়োজনের। এমনই এক মহিলাদের নিয়ে তৈরি হওয়া কমিটি গাজিয়াবাদে আয়োজন করতে চলেছে দুর্গাপুজো। আর উল্লেখ করার মতো বিষয় হল কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রবাসী বাঙালি। পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক পুজোকমিটির সঙ্গে।

এই পুজো গাজিয়াবাদের। আয়োজন করে শালিমার গার্ডেন মহিলা সেবা সমিতি। সংগঠনের সভাপতি পাপড়ি চক্রবর্তী জানিয়েছেন, ছোট থেকে তিনি দেখে এসেছেন পুজো, তা সে দুর্গা পুজোর মতো বড় পুজোই হোক ছোটখাট পুজো- কমিটির সদস্য থেকে শুরু করে পুজোর সঙ্গে যুক্ত সকলেই পুরুষ। কেন, তার কোনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এটা যেন একটা প্রথা হয়ে উঠেছিল। সেই প্রথা বা মিথ ভাঙতেই সিদ্ধান্ত নেন একটি পুজো কমিটি গঠনের যে কমিটির সব সদস্যই হবেন মহিলা। পুজোর সূচনা পর্ব থেকে শুরু করে নিরঞ্জন- সব কিছুতেই তারা। পুজো করবেন মহিলা পুরোহিত। ঢাকিও মহিলা।

পাপড়ি জানিয়েছেন, কলকাতা থেকে মহিলা ঢাকির দল নিয়ে আসা হচ্ছে। ষষ্ঠী থেকে দশমী – এই কয়দিন থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের