গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে শুরু করেছে বিজেপি সরকার। বিভিন্ন সরকারি দফতর ও পুরসভায় আর্থিক অনিয়ম এবং ভুয়ো নিয়োগ নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় নাম জড়াল ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভার। অস্থায়ী কর্মীদের হাজিরা ও বেতন নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তাঁর অভিযোগ, ‘একই ব্যক্তি একাধিক জায়গায় উপস্থিতি দেখিয়ে মাসের পর মাস বেতন তুলেছেন।’ প্রয়োজনে এফআইআর দায়েরের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর ইস্তফা দেওয়ার পর থেকেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এরই মাঝে বুধবার  (২৭ মে) পুরসভার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কর্মীরা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংহকে সংবর্ধনা জানান। সেই বৈঠকেই বিস্ফোরক অভিযোগ করেন বিধায়ক। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অর্জুন সিংহ বলেন, আগের সরকারের আমলে পুরসভায় ব্যপক অনিয়ম হয়েছে বলে তাঁর কাছে একাধিক অভিযোগ এসেছে। অভিযোগ অনুযায়ী, বহু অস্থায়ী কর্মী একটি নির্দিষ্ট জায়গায় কাজ করলেও তাদের নাম পুরসভার আরও দুই বা তিনটি বিভাগে দেখানো হত। ফলে একই ব্যক্তি একাধিক জায়গা থেকে বেতন তুলতেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বিধায়কের অভিযোগ, বাড়িতে বসেই হাজিরা দেখিয়ে সরকারি টাকা তোলার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলেছে। তবে বর্তমান প্রশাসন সেই সমস্ত অনিয়ম বরদাস্ত করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তুলে অর্জুন সিংহ বলেন, প্রয়োজনে তৎকালীন চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ