Bihar: অ্যাডমিটকার্ডে প্রধানমন্ত্রী, রাজ্যপাল, ধোনির ছবি, তুলকালাম বিহার

দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান এবং ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির। বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে হৈচৈ। অ্যাডমিটকার্ডে কে নির্দেশ দিয়েছে এই তিনের ছবি ছাপানোর, তা খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ের হয়েছে এফআইআর। বিশ্ববিদ্যালয় বিবৃতি জারি করে জানিয়েছে, দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

এই তিনের ছবি ছাপা হয়েছে মধুবনীর একটি কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে। তাদের বলা হয়েছিল, পরীক্ষার জন্য ইস্যু করা অ্যাডমিডকার্ড কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মেনে পড়ুয়ারা কলেজের ওয়েবসাইট থেকে অ্যাডমিডকার্ড ডাউনলোড করার পর তাদের চোখ চড়কগাছ ওঠে জোগাড়। তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এর পিছনে কার হাত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয় ভাইরাল হয়ে যায়। নানা প্রান্ত থেকে সমালোচনার ঝড় ওঠে।

পরে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনা ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের অ্যাডমিটকার্ডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের রাজ্যপাল ফাগু চৌহান এবং ক্রিকেটার ধোনির ছবি। গোটা বিষয় খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ের হয়েছে এফআইআর। ঘটনার সঙ্গে জড়িত বা জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর