অভিষেকের জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি পোস্ট বিজেপি নেতার

ফেসবুকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন্দ্র বসু।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েক ঘন্টা মাত্র। তারপরেই কলকাতার রাজপথে অঙ্কিত হবে আরও এক মহানাটিকা। নাম তার ‘নবান্ন অভিযান’। সেই নাটক প্রদর্শন করবেন বঙ্গ বিজেপির(BJP) নেতারা। আগামিকাল অর্থাৎ মঙ্গলবারই দেখা যাবে সেই মহানাটিকা। ঠিক তার আগে ফেসবুকে(Facebook) বিস্ফোরক পোস্ট করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন্দ্র বসু(Rathindra Basu)। সেই পোস্টেই তিনি দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) হুমকি। জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুমকি। আর সেই হুমকি ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনীতিতে।

ঠিক কী বলেছেন রথীন্দ্র? রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে দলেরই একটি সভায় যোগ দিয়েছিলেন অভিষেক। সেই সভা থেকে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাধারণ জীবনযাপন করার জন্য পরামর্শ দেন। সেই প্রসঙ্গ টেনেই রথীন্দ্র তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চুপ! আমি রাজনীতিতে না থাকলে জীভটা টেনে ছিঁড়ে দিতাম। শুধু ষড়যন্ত্র, শুধু চক্রান্ত। আমার গায়ে কালি ছেটালে আমি আলকাতরা ছেটাবো। শুধু কুৎসা করে। হয়তো উনি বলবেন, এই তোদের ৫০০ টাকা ভিক্ষা দিচ্ছি না। আবার কি চাই? যতই দাও, ততই চাই, পোষায় আর না! শুধু একটাই প্রশ্ন – তোমার চোখ এতো দামী যে ₹৮৬০০০ টাকার চশমা পড়তে হয়? আর ওই চাকরি না পাওয়া বেকার যুবক যুবতীদের প্রাণ, তাদের জীবন ও পরিবার দামী নয়?’

প্রশ্ন শুধু জিভ টেনে দেওয়ার হুমকি দেওয়াই নয়, অভিষেকের চশমার দাম নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রথীন্দ্র। যদিও তৃণমূল বা অভিষেকের তরফে এখনও পর্যন্ত এই হুমকি ধমকির পাল্টা কোনও মন্তব্য ধেয়ে আসেনি। তবে তৃণমূল নেতাদের দাবি, সংবাদমাধ্যমে প্রচারের আলো পেতেই এই সব হুমকি ধমকি। এই হুমকি না দিলে কেউ জানতে পারতও না বিজেপিতে রথীন্দ্র বসু নামে কোনও নেতা আছে।

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত