‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

'লাভ অ্যান্ড ওয়ার'-এর সেটে একজন কর্মীর মৃত্যুর ঘটনায় আরও বিপাকে প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং ছবির প্রযোজনা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে একজন কর্মীর মৃত্যুর ঘটনায় আরও বিপাকে প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং ছবির প্রযোজনা সংস্থা। যদিও গত কয়েক বছর ধরেই বিভিন্ন ছবির সেটে বার বার অঘটন ঘটেছে। কখনও তাঁর সেট ভাঙা হয়েছে। যা নিয়ে পরিচালকের দিকে আঙ্গুল তুলেছেন বিক্ষোভকারীরা। এবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে একজন কর্মী মৃত্যুর ঘটনার জন্যে দায়ী সকলের বিরুদ্ধে FIR দায়ের করার দাবি জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। পাশাপাশি নিহত শ্রমিক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়ে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি দিল AICWA। যার ফলে সমস্যা আরও বাড়তে পারে পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং প্রযোজনা সংস্থাটির। সেদিন সেটে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে শ্রমিক সংস্থাটি।

এছাড়া মহারাষ্ট্র সরকারের কাছে পাঠানো চিঠিতে AICWA দাবি করেছে যে, ঘটনার দিন ফিল্ম সেটের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, শুটিংয়ের স্থানে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল কিনা, সেটা উপযুক্ত তদন্তের মাধ্যমে বের করা হোক। এতে এআইসিডব্লিউএ যুক্তি দিয়েছে যে, যদি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকত তাহলে এই মর্মান্তিক ঘটনাটি এড়ানো যেত। তাই ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে ৪২ বছর বয়সী কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিংহের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে AICWA।

গত ১৭ জুন, মুম্বইয়ের ফিল্ম সিটির কাছে রয়্যাল পাম্প স্টুডিওতে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারীর। সেটাই জানিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। তখন সেখানে শুটিং করছিলেন আলিয়া ভাট। কিন্তু AICWA-এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত তাঁদের এই দাবি মানতে নারাজ। তাঁর অভিযোগ, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়নি চন্দ্রধারীর। বরং ছবির সেটের কাঠামোর বা ছাদের একটি অংশ ধসে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই দুর্ঘটনার আগে নির্দিষ্ট সময় পার করে অতিরিক্ত সময়ে কাজ করেছিলেন চন্দ্রধারী। সকাল ৭টা থেকে পরদিন ভের ৩টে পর্যন্ত কাজ করছিলেন তিনি। এই ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে FWICE। এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই মহারাষ্ট্র সরকারের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে AICWA।

পাশাপাশি প্রযোজনা সংস্থার কাছে নিহত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছে। কারণ তাঁর পরিবারে স্ত্রী ও দুই নাবালিকা কন্যা রয়েছে। তাই এক কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি তাঁর বিধবা স্ত্রীর জন্য কর্মসংস্থান বা আর্থিক সহায়তা এবং কন্যাদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী সহায়তার দাবি করেছে। এছাড়া সংস্থাটি মহারাষ্ট্র সরকারকে ওই স্থানে সমস্ত শুটিং কার্যক্রম স্থগিত করার জন্যও অনুরোধ করেছে AIWCA।

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, পদ্ম পুরস্কার গ্রহণের ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন অলকা

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত