‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজে বাজানো নিয়ে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি। মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhay)কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে(Bidhannagar Court) আবেদন জানানো হয়েছিল। ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুর করেছেন। ৩০ জুন কণ্ঠস্বর সংগ্রহের দিন ধার্য করা হয়েছে। ঐদিন আদালতের নির্দেশে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করা হবে। এই মামলায় ইতিমধ্যে সিআইডি অফিসাররা প্রায় দিন ভোট জিজ্ঞাসাবাদ করেছেন তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনের প্রচারকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন।

ভোট গণনার পর রাজ্যে কি পরিস্থিতি হবে সেই নিয়ে তিনি কিছু ইঙ্গিত করেছিলেন। তিনি বলেছিলেন, ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।অভিষেকের এই মন্তব্য ঘিরে পরবর্তী সময়ে অভিযোগ দায়ের হয়। অভিষেকের বিরুদ্ধে সল্টলেক সাইবার থানায় অভিযোগ দায়ের হয় ।ওই মামলায় অভিষেকের কালীঘাটের পটুয়া পাড়ার বাড়িতে গিয়ে তাঁকে নোটিস ধরিয়েছিলেন সিআইডি (CID)অফিসাররা। এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি। সেই অনুমতি মিলল আদালতে।

এর আগে তিনবার সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১ জুন দিল্লি থেকে ফিরে এসেই হাইকোর্টের নির্দেশে সইকাণ্ডে ভবানী ভবনে(Bhabani Bhavan) প্রথমবার হাজিরা দেন অভিষেক। সেদিন রাত সাড়ে ১১ টা পর্যন্ত প্রায় ৫ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। এরপরেও তাঁকে ডিজে বাজানো মামলা সহ একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডির তলবে হাজিরা দিয়েছিলেন অভিষেক। চারদিনের মোট সাড়ে ৩১ ঘণ্টা একাধিক মামলায় তাকে জেরার মুখোমুখি হতে হয়েছিল। এবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে cid । তার অনুমতি দিল বিধাননগর আদালত।

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য