বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের দুপুর হোক কিংবা বিশেষ কোনও পারিবারিক অনুষ্ঠান, বাঙালির পাতে মাছের এক বিশেষ পদ হিসেবে দই মাছের কদর বরাবরই আলাদা। টাটকা রুই বা কাতলা মাছ, টক দই এবং সুগন্ধি গোটা মশলার মিশেলে তৈরি এই পদে থাকে মিষ্টি ও টক স্বাদের এক অনন্য ভারসাম্য।

উপকরণ

(মাছ মেরিনেট করার জন্য)

১ কেজি রুই বা কাতলা মাছ, ½ চা চামচ হলুদ গুঁড়ো, ¾ চা চামচ লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, ২ চা চামচ,সর্ষের তেল।

(গ্রেভির জন্য)

২ টেবিল চামচ সর্ষের তেল, ১টি তেজপাতা, ১ টুকরো দারচিনি, ৪টি লবঙ্গ, ৪-৫টি এলাচ, ½ চা চামচ জিরে ½ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, ২ চা চামচ আদা রসুন বাটা, ১টি পেঁয়াজের পেস্ট, ৫০০ গ্রাম টক দই (ভাল করে ফেটানো), স্বাদমতো নুন, ধনেপাতা কুচি (সাজানোর জন্য)।

প্রদ্ধতি

একটি পাত্রে মাছের টুকরোগুলোর সঙ্গে হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন ও সামান্য সর্ষের তেল মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। অন্য একটি পাত্রে দই ফেটিয়ে তাতে সামান্য হলুদ ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। মাছ পুরোপুরি না ভেজে ৭৫ শতাংশ রান্না হলেই যথেষ্ট। একই তেলে তেজপাতা, জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজের পেস্ট দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ফেটানো দই ঢেলে ভালভাবে নাড়তে থাকুন যাতে দই না কেটে যায়। ১০ থেকে ১৫ মিনিট  রান্না করুন। গ্রেভি ঘন হয়ে তেল ছাড়তে শুরু করলে স্বাদমতো নুন দিন। ভাজা মাছ গ্রেভির মধ্যে দিয়ে আরও ১০ মিনিট কম আঁচে রান্না করুন। মাছের মধ্যে দই ও মশলার স্বাদ ঢুকে গেলে গ্যাস বন্ধ করে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে সামান্য লেবুর রসও দিতে পারেন।

দই মাছ সাধারণত সাদা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। রুই বা কাতলা মাছ এই পদে সবচেয়ে ভাল মানায় এবং দইয়ের টক স্বাদ এই মাছের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। দই যেন টাটকা ও ভালোভাবে ফেটানো হয়, সেদিকে খেয়াল রাখুন। গ্রেভি তৈরি করার সময় আঁচ কম রাখলে দই কাটবে না এবং পদটির স্বাদ অটুট থাকবে।

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত