অঙ্ক পরীক্ষা বন্ধে স্কুলে বোমাতঙ্কের ভুয়ো ফোন, গ্রেফতার পড়ুয়া

স্কুলের অঙ্ক পরীক্ষা বন্ধে অভিনব কৌশল নিল এক পড়ুয়া। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হুমকি বার্তা পাঠায় সে।ঘটনাটি অমৃতসরের একটি স্কুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর : অঙ্কে ভীতি। পরীক্ষায় বসলে ফেল করার সম্ভাবনা ষোলোয়ানা। তাই স্কুলের অঙ্ক পরীক্ষা বন্ধে অভিনব কৌশল নিল এক পড়ুয়া। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হুমকি বার্তা পাঠায় সে। সেই বার্তা পেয়েই আতঙ্ক ছড়ায় স্কুলে। খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাটি পঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি স্কুলের।

আগামী ১৬ সেপ্টেম্বর ওই স্কুলে অঙ্ক পরীক্ষা রয়েছে। তার আগেই স্কুল কর্তৃপক্ষের কাছে এক হুমকি বার্তা আসে । বার্তায় বলা হয়, ওই দিন পরীক্ষা হলে বোমা মারা হবে স্কুলে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তাজ্জব হয়ে যায়। তারা জানতে পারে, বহিরাগত কেউ নয়, স্কুলেরই এক পড়ুয়া এই হুমকি বার্তা পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, গুগলে ট্রান্সলেট করে উর্দুতে সেই বার্তা পাঠানো হয়েছিল স্কুলে। কোথা থেকে বার্তাটি এসেছে তা খতিয়ে দেখার পর পঞ্জাব পুলিশের সাইবার সেল জানতে পারে, একটি মোবাইল থেকে বার্তাটি পাঠানো হয়েছিল। আইপি অ্যাড্রেস চিহ্নিত করে তারা জানতে পারে, অভিযুক্ত দুই পড়ুয়ার মধ্যে এক জন তার বাবার মোবাইল ব্যবহার করেছিল হুমকি বার্তা পাঠাতে। ডেপুটি পুলিশ কমিশনার এমএস ভুল্লার বলেন, “এক পড়ুয়া তার বাবার মোবাইল ব্যবহার করে বোমা মারার হুমকি দিয়েছে। অঙ্ক পরীক্ষা বন্ধ করতে গোটা ঘটনাটি সাজিয়েছিল ওই পড়ুয়া। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্কুলপড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। আরও এক জনকে আটক করা হয়েছে।”

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় ঘটনা ঘটল অমৃতসরে। পর পর এমন ঘটনা ঘটায় অভিভাবক এবং স্কুলপড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত ৭ সেপ্টেম্বর অমৃতসরেরই একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছিল তিন পড়ুয়ার বিরুদ্ধে।

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১