ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিম থেরাপি অতীত, এবার তৃণমূল নেতাকে কালো কালি মাখালেন মহিলারা। আজ, রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড চত্বর। ওই এলাকার তৃণমূল কাউন্সিলর তাপস রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব হচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিলেন তাপস। বেশ কয়েকদিন ধরেই সেই অফিস খোলার চিন্তাভাবনা করেছিলেন স্থানীয়রা। এদিন সেই অফিস খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। অফিসের মধ্যে একটি বন্ধ আলমারি ছিল। সেটি খুলে দেখা যায়, ভিতরে রয়েছে মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, বান্ডিল বান্ডিল রেশন ও খাদ্যসাথীর কার্ড, সঙ্গে জমি বাড়ির বহু নথি। পাশাপাশি উদ্ধার হয়েছে উত্তর দমদম পুরসভার বহু সরকারি নথি।

আরও পডুন: দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

কী কারণে এই নথি ও ভোটার কার্ড রাখা হয়েছিল? তবে কী ছাপ্পা ভোট দিতে কাজে লাগত মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, সন্দেহ রাজনৈতিক মহলের। তাপস রায়কে জিজ্ঞাসা করলে তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি। তারপরেই এলাকার মহিলারা তাঁকে কালো কালি মাখান। তৃণমূল কাউন্সিলরের এক সঙ্গীকেও মারধর করে কালি মাখানো হয়। তারপরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী জানিয়েছেন, ‘দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস রায় আর তাঁর কিছু চ্যালাচামুন্ডা গত কয়েকদিন ধরে এই অফিস খোলার চেষ্টা করছিলেন। একাধিকবার সেই খবর পেয়েছি। রাতবিরেতে এখানে আসতেন। লোক দেখলে চলে যেতেন। সরকারি জায়গা দখল করে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তাই, সরকারের সম্পত্তি যাতে সরকারের কাছে থাকে, তাই পাহারা দিচ্ছিল সাধারণ মানুষ। পাড়ারই সাধারণ মানুষ এখান থেকে তৃণমূলের বোর্ডটা সরিয়ে দিয়ে পুরসভার অফিস করে দিতে চেয়েছিলেন। আমরা তাঁদের ইচ্ছাকে মান্যতা দিই। তাঁরাই এসে পুরসভার বোর্ড লাগিয়ে দেন। তবে অফিসের দরজা খোলা হয়নি। আমরা ভেবেছিলাম, যখন সরকারি কাজ হবে, তখন কাউন্সিলরের কাছ থেকে চাবি নিয়ে অফিসের দরজা খোলা হবে। আমার মনে হয়, এই খবরটা ওরা পেয়েছিল। স্থানীয় বাসিন্দারা আমাদের জানান, কাউন্সিলর ২-৩ জনকে নিয়ে রাতে অফিসের আশপাশে ঘুরঘুর করছেন। আজকে সকালবেলা খবর আসে, কাউন্সিলরের কয়েকজন সহযোগী অফিসের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে আমি চলে আসি। বিজেপি কর্মীরাও আসেন। আমরা এসে কাউন্সিলর আর তাঁর সঙ্গীদের বলি, চাবি দিয়ে দরজা খুলুন। দরজা খোলার পর ভিতরে দেখি, বন্ধ একটা আলমারি রয়েছে। আলমারি খুলতে বলতে, কাউন্সিলর নানা যুক্তি দিতে থাকেন। তারপর চাপ দিতেই কাউন্সিলর চাবি দিয়ে আলমারি খোলেন। তখনই বান্ডিল বান্ডিল মৃত ব্যক্তিদের ভোটার কার্ড, রেশন কার্ড, খাদ্যসাথীর কার্ড পাওয়া যায়।’ তারপরেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান। তাঁদের ধরে কালো কালি মাখিয়ে দেন।

বিজেপি বিধায়ক আরও জানিয়েছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক, এই তল্লাটের প্রায় ৫০ শতাংশ জমিবাড়ির এগ্রিমেন্ট, দলিল পাওয়া গিয়েছে। আর একটি ডায়েরিও পাওয়া গিয়েছে ওই আলমারি থেকে। যেখানে নানা নাম ও পেমেন্টের উল্লেখ রয়েছে। কোথাও আড়াই লক্ষ লেখা, কোথাও চার লক্ষ লেখা। কাউন্সিলর বলছেন, মনে হয় পুজোর চাঁদা। এগুলো দেখে বোঝা যাচ্ছে, তোলাবাজির টাকা।’ পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে ওই তৃণমূল কাউন্সিলরকে। তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক