১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। চলতি বছর ২৯ জুন অর্থা‍ৎ আজ সোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বিরল গজকেশরী যোগ গঠিত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের শুভ অবস্থানের ফলে প্রায় ১৫০ বছর পর এই বিশেষ যোগ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষবিদদের দাবি, এই যোগ পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।এই বিরল সংযোগটি পাঁচটি রাশির জন্য সৌভাগ্য বয়ে আনবে। আপনার রাশি রয়েছে কি? জেনে নিন এখনই 

মেষ রাশি

এই পূর্ণিমা মেষ রাশির জন্য শুভ ফল দেবে।  দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতার প্রশংসা মিলবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা।  আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং আয়ের নতুন  রাস্তা খুলে যাবে।  পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 

মিথুন রাশি 

এই সময়টি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবনে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা ভাল সুযোগ খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ কমবে। 

সিংহ রাশি 

নেতৃত্বদানের দক্ষতা বাড়বে এবং বিনিয়োগে ইতিবাচক ফল লাভের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। 

তুলা রাশি 

জৈষ্ঠ্য পূর্ণিমা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি হবে।  দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন। শিল্পকলা, লেখালেখি এবং ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতির লক্ষণও দেখা যাচ্ছে।

ধনু রাশি 

এই সময়টি ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্যের জোয়ার বয়ে আনতে পারে। আদালত-সংক্রান্ত বিষয়ে সাফল্যের সম্ভাবনা। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল ফল করতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে। মানসিক শান্তি ফিরবে। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা