গুজরাতের উপকূলে ২০০ কোটি টাকার হেরোইন সহ ছয় পাকিস্তানি গ্রেফতার

এবার গুজরাতের উপকূল থেকে প্রায় ২০০ কোটি টাকার মাদক সহ ছয় পাকিস্তানিকে গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : গুজরাতের উপকূল পাক জঙ্গি থেকে শুরু করে পাক মাদক পাচারকারীদের কাছে ভারতে ঢোকার অন্যতম রুট।  এবার গুজরাতের উপকূল থেকে মাদক সহ ছয় পাকিস্তানিকে গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। জানা গিয়েছে, প্রায় ২০০ কোটি টাকার মাদক নিয়ে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে দিতে চেয়েছিল ওই পাকিস্তানিরা। সেই জন্যই মাছ ধরার নৌকা নিয়ে গুজরাত হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা। আপাতত ওই পাকিস্তানিদের গ্রেফতার করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে উপকূল রক্ষা বাহিনী 

গুজরাতের সন্ত্রাস দমন বিভাগ এবং ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফে যৌথ অভিযান চালিয়ে ওই ছয় পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের জলসীমার ছয় মাইল ভিতরে পাকিস্তানি নৌকাটিকে পাওয়া গিয়েছে। জাখাউ উপকূলের কাছে আটক করা হয় নৌকাটিকে। সেখান থেকে প্রায় ৪০ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় ২০০ কোটি টাকা।” আপাতত জাখাউতে এনে পাক নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের অধিকাংশই হেরোইন। সম্ভবত পঞ্জাবে পাচার করা হচ্ছিল ওই মাদক। আগে থেকেই উপকূল রক্ষা বাহিনীর কাছে তথ্য ছিল যে, ভারতে মাদক পাচারের চেষ্টা করছে পাকিস্তান।

প্রসঙ্গত, আগেও বেশ কয়েকবার বিদেশি মাদক বোঝাই নৌকা আটক করেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। জুন মাসেও একইভাবে সাতজন পাক নাগরিক-সহ একটি নৌকা আটক করা হয়েছিল। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদেরও মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি