‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বাংলার বাড়ি ‘প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল চিঠি দিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরকে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে সব উপভোক্তাদের যাচাইকরণের নির্দেশ দিলেন তিনি। চিঠি পাঠিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে। সরকারি রাজকোষে যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং যারা অন্যায় ভাবে সুবিধা পেয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজ, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের কাজেও কোথাও কোন দুর্নীতি আছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন সরকারি প্রকল্পের প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অভিযোগ ইতিমধ্যেই রাজ্য সরকারের নজরে এসেছে। তাই সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে যারা ভুল ভাবে সুবিধা পেয়েছেন তাঁদের কথা রিপোর্টে উল্লেখ করতে হবে বলে বলা হয়েছে। ‘বাংলার বাড়ি'(Banglar Bari) প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে। মোট তিন ধাপে টাকা দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রথম কিস্তিতে চল্লিশ হাজার দ্বিতীয় কিস্তিতে ৪০ হাজার এবং ঘর তৈরি হওয়ার পর ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার বারো মাসের মধ্যে বাড়ি তৈরি সম্পূর্ণ করার কথা। প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সময় সামান্য বাড়ানো হয়। পরে সিদ্ধান্ত হয় তিনটি নয়, দুই কিস্তিতে টাকা দেওয়া হবে। ২০২৪ সালে এই প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে প্রথমবার দেওয়া হয়।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা