সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভার মতো লোকসভাতেও ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের সংসদীয় দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বিধায়কদের মতোই বিদ্রোহী হয়ে আলাদা গোষ্ঠী গঠন করে ফেলেছেন ২০ জন তৃণমূল সাংসদ। আর সেই গোষ্ঠী এনডিএ-কেই আগামী দিনে সংসদে সমর্থন করবে। এমনটাই জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদ শর্মিলা সরকার। যদিও নব্য তৃণমূলের এই সংসদীয় দলের নেতৃত্বে কে? এই নিয়ে শুরু হয়েছে ঝামেলা। সূত্রের খবর, এই সংসদীয় দলনেতার নির্বাচন নিয়েই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও শর্মিলা সরকারের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। সেই কারণেই কোনও সংসদীয় দলনেতার নাম না দিয়েই স্পিকারের কাছে চিঠি দিয়েছেন কাকলি। 

আরও পডুন: তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর শিবিরে রয়েছেন ২০ জন সাংসদ। সেই সাংসদদের সই করা চিঠি ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে জমা দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাতে মুখ্য সচেতক হিসেবে নাম রয়েছে কাকলির ও ডেপুটি লিডার শতাব্দী রায়। কিন্তু কোনও সংসদীয় দলনেতার নাম নেই। যদিও সংসদের নিয়ম অনুযায়ী একজন দলনেতার নাম দিতেই হয়। আর সেই নামে স্বীকৃতি দেন লোকসভার স্পিকার। সূত্রের খবর, আজ, সোমবার রাতেই সংসদীয় দলনেতার নাম ঠিক করতে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে বৈঠকে বসেছেন বিদ্রোহীরা। সেখানেও কাকলিদের মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত যাত্রাই শুরু করল না তৃণমূলের এই নব্য বিদ্রোহী গোষ্ঠী, তার আগেই নিজেদের মধ্যেই পদ নিয়ে ঝামেলা শুরু হওয়ায় বিষয়টিকে ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। সূত্রের খবর, বিষয়টিকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সাংসদরা। 

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর