বিদেশ থেকে উডা়নে আসবে জঙ্গলের রাজা, বিমানের মুখ যেন চিতাবাঘ

আসবে আটটি চিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  অতিথি আসবে। এই অতিথি আবার যেমন-তেমন অতিথি নয়। এই অতিথি আটটি চিতা। আনা হবে দক্ষিণ আফ্রিকা থেকে। শুধুমাত্র তাদের কথা ভেবে বিমানের মুখ রঙ তুলি দিয়ে তৈরি করা হল তাদের আদলে।

সোশ্যাল মিডিয়ায় সেই উডা়নের ছবি পোস্ট করেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লেখেন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসবে আটজন বিশেষ অতিথি। তাদের দেশে নিয়ে আসতে একটি বিমান ভারত থেকে উড়ে গিয়েছে। অতিথিদের কথা মাথায় রেখে বিমানের মুখ তৈরি করা হয়েছে। আমরা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত। তাদের আসার অপেক্ষায় রইলাম।

জানা গিয়েছে, আটটি চিতার মধ্যে চারটি পুরুষ ও চারটি মহিলা। ভারত থেকে চিতাবাঘের সংখ্যা আচমকাই কমে যাওয়া পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। চোরাশিকারীদের দাপটে বিলুপ্ত হয়েছে এই প্রাণী। চোরাশিকারীদের হাত থেকে জঙ্গলের রাজাকে বাঁচাতে একাধিক পদক্ষেপ করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। চোরাশিকারীদের অত্যাচারে যেমন বাঘের মৃত্যু হয়েছে।

পাশাপাশি খাদ্যের জন্য লোকালয়ে ঢুকে পড়ায় এলাকার মানুষ তাদের নির্বিচারে হত্যা করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবিলম্বে বিদেশ থেকে চিতাবাঘ এনে প্রজননের সাহায্যে বাঘের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বিশেষ একটি বিমান পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ভারতে তাদের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা