চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রেদেশে প্রবল বৃষ্টিতে দুই দেওয়াল ভেঙে মৃত কমপক্ষে ১২

নিজস্ব প্রতিনিধি, লখনউ : উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিতে দুই স্থানে দু’টি দেওয়াল ভেঙে বিপত্তি। প্রাণ গেল কমপক্ষে ১২ জনের। প্রথম ঘটনাটি ঘটে লখনউয়ের দিলকুশা এলাকায়। শুক্রবার সকালে সেখানে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ন’জনের। মৃতদের তালিকায় মহিলা ও শিশু রয়েছে। জখম হয়েছেন আরও কয়েকজন। দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের উন্নাওতে। সেখানে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে তিনজনের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

দুই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনাস্থলে যেতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন যোগী। আহত ব্যক্তির চিকিৎসা যাতে যথাযথ ভাবে করা হয়, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ-সহ উত্তরপ্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ক’দিন ধরেই খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে রয়েছে সে রাজ্যের রাজনীতি। বিরোধীদের নিশানায় বিদ্ধ হয়েছে যোগী প্রশাসন। এই ঘটনাতেও আর্থিক সাহায্য ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এমনকী, দোষীদের এক মাসের মধ্যে সাজা দেওয়ার কথাও বলেছেন। কিন্তু, সে রাজ্যে যে ভাবে একের পর এক নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে এবং তা হাতিয়ার করে যে ভাবে বিরোধী সরব হচ্ছে, তাতে যোগী সরকারের অস্বস্তি বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ