কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজো মানেই পুজোর আয়োজন আর ভোগের থালায় গরম খিচুড়ির সঙ্গে এক বাটি লাবড়া। একাধিক মরশুমি সবজি, পাঁচফোড়ন ও আদার মিশেলে তৈরি এই নিরামিষ পদ বাঙালির পুজোর ভোগে বরাবরই বিশেষ জায়গা করে নিয়েছে। তবে মন্দিরের মতো স্বাদ পেতে রান্নার পদ্ধতিতে রাখতে হবে সামান্য যত্ন। খুব বেশি মশলার প্রয়োজন নেই। কী কী উপকরণ লাগবে এবং কী ভাবে ধাপে ধাপে বানাবেন সুস্বাদু লাবড়া, রইল সহজ রেসিপি।

 উপকরণ 

কুমড়ো – ২০০ গ্রাম

মিষ্টি আলু – ১টি

সাধারণ আলু – ২টি

বেগুন – ১টি

বাঁধাকপি – ২০০ গ্রাম

মুলো – ১টি ছোট

বরবটি – ৮-১০টি

পটল – ৩-৪টি

কাঁচালঙ্কা – ৩-৪টি

 আদা বাটা – ১ চা চামচ

পাঁচফোড়ন – ১ চা চামচ

শুকনো লঙ্কা – ২টি

তেজপাতা – ২টি

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

জিরে ও ধনে গুঁড়ো – আধ চা চামচ করে

সর্ষের তেল – ৩-৪ টেবিল চামচ

ঘি – ১ চা চামচ

ভাজা জিরে গুঁড়ো – আধ চা চামচ

নুন ও চিনি – স্বাদমতো

আরও পড়ুনঃ পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

পদ্ধতি 

প্রথমে সমস্ত সবজি ভাল করে ধুয়ে মাঝারি আকারে কেটে নিন। খুব ছোট করে কাটবেন না। এতে রান্নার পরেও সবজির নিজস্ব স্বাদ বজায় থাকবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলু, মিষ্টি আলু ও মুলো হালকা ভেজে তুলে রাখুন। এর পর বেগুন ও পটল সামান্য ভেজে নিন।  ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন তৈরি করুন। সুগন্ধ বেরোলে আদা বাটা, হলুদ, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে মশলা কষিয়ে নিন। এবার ভাজা আলু, মিষ্টি আলু ও মুলো দিয়ে নাড়াচাড়া করুন। তার পর কুমড়ো, বরবটি, পটল, বেগুন ও বাঁধাকপি দিয়ে দিন। স্বাদমতো নুন, সামান্য চিনি ও কাঁচালঙ্কা মিশিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।  সবজি থেকে জল বেরোলে প্রয়োজনমতো অল্প গরম জল দিন। সবজি সেদ্ধ হয়ে এলে কয়েকটি টুকরো খুন্তি দিয়ে হালকা চটকে দিন। এতে লাবড়া ঘন হবে।  সবজি ভাল করে সেদ্ধ হলে ঘি ও ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে নামিয়ে নিন।

 টিপস: ভোগের লাবড়ায় পেঁয়াজ-রসুন ব্যবহার করবেন না। সবজি বেশি ভাজবেন না এবং নরম সবজি একটু পরে দেবেন। গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নিরামিষ লাবড়া।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল