Loading live market data...
Loading active stocks...
Connecting...

কানাডায় ‘থ্যাঙ্ক গড’-এর মুক্তি আটকে দিল কুয়েত সেন্সর বোর্ড

এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে অভিনেতা অজয়, সিদ্ধার্থ এবং ছবির পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই কারণেই কুয়েতের দরজা বন্ধ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজই মুক্তি পেয়েছে, অজয় দেবগনের আসন্ন ছবি ‘থ্যাঙ্ক গড’ এর প্রথম গান। কিন্তু মুক্তির আগেই এই ছবি নিয়ে শুরু হয়েছে আইনি ক্যাচাল। ইয়োহানির হিন্দি সংস্করণ ‘মানিকে মাগে হিতে’র গানটিতে সিদ্ধার্থ-নোরার আগুন পারফরম্যান্স ইতিমধ্যেই নেটিজেনদের শরীরী হিল্লোল তুলে দিয়েছে। কিন্তু তাতেও নিস্তার নেই। আধুনিক চিত্রগুপ্তের ভূমিকায় অজয় দেবগনের আবির্ভাব, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাইতো ছবি মুক্তির আগেই ছবি আইনী বিপাকে পড়েছে। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু এখন এই ছবি কোথায় কোথায় আদৌ মুক্তি পাবে সেই নিয়েই টালমাটাল ছবির নির্মাতারা। অজয়-সিদ্ধার্থের এই ছবি ঘিরে উঠছে একাধিক বিতর্কের ঝড়। তাই ছবিটিকে আপাততঃ নিষিদ্ধ ঘোষণা করল কুয়েত সেন্সর বোর্ড। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে অভিনেতা অজয়, সিদ্ধার্থ এবং ছবির পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই কারণেই কুয়েতের দরজা বন্ধ হয়েছে।

ছবির বিরুদ্ধে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মণিকা মিশ্রের আদালতে একটি মামলা জমা পড়েছে। আগামী ১৮ নভেম্বর, ২০২২ তারিখ নির্ধারণ করেছেন এই মামলার রায়ের জন্যে। সম্প্রতি প্রকাশিত ‘থ্যাঙ্ক গড’-এর ঝলকে প্রভু চিত্রগুপ্তের ভূমিকায় দেখা যাচ্ছে অজয়কে। তবে পরনে ব্লেজার, প্যান্ট এবং শার্ট। ছবির কিছু দৃশ্যে চিত্রগুপ্তকে ছোট করে দেখানো হয়েছে বলে অভিযোগ, এমনকি ট্রেলারে কিছু ‘আপত্তিকর শব্দ’ও ব্যবহার করা হয়েছে বলে দাবি।

অভিযোগকারীর তালিকায় রয়েছেন, আনন্দ শ্রীবাস্তব, ব্রিজেশ নিষাদ, মান সিংহ, বিনোদ শ্রীবাস্তব এবং রবি প্রকাশ পাল, যাঁরা গত ১০ সেপ্টেম্বর, বিকেল ৫টার সময় নেটমাধ্যমে ‘থ্যাঙ্ক গড’-এর ঝলক দেখে ঘৃণা ও অপমানজনক দৃষ্টিভঙ্গি ছড়ানোর দাবি তুলেছেন। এর মধ্যেই পশ্চিম এশিয়ার ইসলাম অধ্যুষিত দেশেও আটকে দেওয়া হল এই ছবি।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে