‘মমতা দি’র ভাতায় বেঁচে আছি’, উচ্ছেদের নোটিশ পেয়ে কাতর আবেদন ওদের

অন্যদিকে বাসিন্দাদের দাবি, পুনর্বাসন না পেলে জায়গা ছাড়া হবে না। এভাবে একটা নোটিশ ধরিয়ে হঠাৎ করে তুলে দেওয়া যায় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল (RAIL)কোয়ার্টারে বসাবাসকারীদের নোটিশ পাঠানো হয়েছিল রেলের তরফে। সেই নোটিশে বলা হয়েছে উচ্ছেদের কথা। এদিকে, নোটিশ পেয়ে মাথায় হাত পড়েছে বাসিন্দাদের। আবেদন জানিয়ে তাঁদের প্রশ্ন, তাঁরা যাবেন কোথায়? ঘটনা কাঁকিনাড়ার। ওই এলাকায় বসবাসকারী বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা দি হাজার টাকা ভাতা দেন বলে বেঁচে আছি। উচ্ছেদ করলে আত্মহত্যা ছাড়া আর কোনও পথ থাকবে না’।   

কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন রেলের কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে রেলের তরফে। এই নোটিশে রীতিমত বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। পুনর্বাসন ছাড়া কোনও উচ্ছেদ করা যাবে না, দাবি উঠছে এমনটাই। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেল কোয়ার্টারের বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তা দেখা গিয়েছে ‘আশ্রয়’ নিয়ে। উল্লেখ্য, ওই এলাকায় যারা বসবাস করেন, তাঁদের ৫০-৬০ বছর ধরে ঠিকানা বা সম্বল বলতে ওই জায়গাটুকুই। উচ্ছেদের নোটিশ পেয়ে এক মহিলা বলেন, ‘৫০ বছর ধরে এখানে আছি। উচ্ছেদ করে দিলে থাকব কোথায়? বাঁচতেও পারব না’। আবার বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি বলেন, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) হাজার টাকা করে ভাতা দেন বলেই তিনি বেঁচে আছেন। তাঁর পরিবারে কারও চাকরি নেই। ভালো করে খাবার জোটে না। এই অবস্থায় রেল তাঁদের তাড়িয়ে দিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ থাকবে না।  

রেলের দাবি, এই জায়গা রেলের। এখানে জায়গা জবরদখল করে বসবাস শুরু করেছে মানুষ। দিন দিন জায়গা ‘দখল’ করা হচ্ছে। রেল নিজেদের জায়গা ফিরে পেতে চায়। তাই উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। অন্যদিকে বাসিন্দাদের দাবি, পুনর্বাসন না পেলে জায়গা ছাড়া হবে না। এভাবে একটা নোটিশ ধরিয়ে হঠাৎ করে তুলে দেওয়া যায় না। বাসিন্দাদের কাতর আবেদন, ‘বাঁচতে দিন, একটু থাকতে দিন’।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল