শচীন দেব বর্মন-সত্যজি‍ৎ রায়ের পৈতৃক ভিটে সংস্কারের সুপারিশ

দুই কিংবদন্তীর বাড়ি  যাতে প্রত্নতত্ত্ব অধিদফতর সংরক্ষণ করে পর্যটক ও দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করে সেই সুপারিশও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কিংবদন্তী সুরকার শচীন দেব বর্মনের (Sachin Dev Burman) জন্মভিটেতে আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র ও মিউজিক আর্কাইভ গড়ে তোলার সুপারিশ করল জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক বাড়িটিও সংস্কার করার সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই কিংবদন্তীর বাড়ি  যাতে প্রত্নতত্ত্ব অধিদফতর (Department of Archaeology) সংরক্ষণ করে পর্যটক ও দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করে সেই সুপারিশও করা হয়েছে।

১৯০৬ সালের পয়লা অক্টোবর কুমিল্লা শহরের চর্থায় রাজবাড়িতে জন্মগ্রহণ করেন কিংবদন্তী সুরকার শচীন দেব বর্মন (Sachin Dev Burman)। ছোটবেলাতেই অবশ্য ত্রিপুরায় চলে যান। দেশভাগের পরে ১৯৫৮ সালে পরিত্যক্ত বাড়িটিতে পশু প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। তার পরে মুরগীর খামার খোলা হয়। সংস্কারের অভাবে কার্যত ভগ্নদশায় রয়েছে প্রখ্যাত সুরকার-শিল্পীর বাড়ি। দীর্ঘদিন ধরেই বাড়িটি সংস্কার করে সংরক্ষণের দাবি উঠেছে। দশ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, শচীন কত্তার (Sachin Dev Burman) বাড়িটি জাদুঘর হবে। কিন্তু ঘোষণাই সার থেকে গিয়েছে। অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে বাড়িটি।

শচীন দেব বর্মনের (Sachin Dev Burman) জন্মভিটের পাশাপাশি অবহেলায় পড়ে রয়েছে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পৈতৃক ভিটে। কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার মসূয়ায় কিছু স্মৃতি আর জরাজীর্ণ অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে রয়েছে জমিদার উপেন্দ্রকিশোর রায়ের বাড়িটি। যিনি সত্যজিতের (Satyajit Ray) ঠাকুর্দা। দ্বিতল ভবনটির ছাদ ভেঙ্গে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। চারপাশে লতাপাতা, শ্যাওলা আর বটবৃক্ষ ঢেকে ফেলেছে ভবনটির বাহ্যিক সৌন্দর্য। জরাজীর্ণ বাড়িটির পাশের ঘরটি বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের