বিজেপির হাতে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

সেই সময় তাঁকে একা পেয়ে কিছু বিজেপি কর্মী বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। এমনকি লাথি মারে বলেও অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে চলেছিল তাণ্ডব। সেই তাণ্ডবলীলায় আহত হয়েছিলেন সেন্ট্রাল পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

বিজেপির নবান্ন অভিযানের দিন ওই পুলিশ কর্তার ডিউটি ছিল মধ্য কলকাতার মহত্মা গান্ধি রোডে। বিজেপির উদ্দামতায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে একা পেয়ে কিছু বিজেপি কর্মী বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। এমনকি লাথি মারে বলেও অভিযোগ। তিনি হাতে চোট পান। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তাঁর চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।

প্রথমে তাঁকে দেখতে গিয়েছিলেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে গিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর আজ, তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে রুখে দাঁড়ানোর জন্য তাঁকে সাধুবাদ জানান তিনি।

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩