Loading live market data...
Loading active stocks...
Connecting...

পথবাতি দুর্নীতি কাণ্ডে ধৃত সৌমেন্দু অধিকারী ঘনিষ্ঠ ভরত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথির ভূমি রেজিস্ট্রি অফিসে মুহুরির কাজ করেন ভরত। জমি কেনাবেচার সঙ্গেও যুক্ত তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভায় পথবাতি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন একজন। এবার গ্রেফতার হলেন আরও একজন। ধৃতের নাম ভরত প্রধান। কাঁথি পুরসভার (CONTAI MUNICIPALITY) প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত।

পথবাতি দুর্নীতি কাণ্ডে এর আগে গ্রেফতার হয়েছিলেন কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়র দিলীপ চৌহান। এরপরে গত সোমবারে গ্রেফতার (ARREST) হয়েছেন ভরত। কাঁথির কনকপুরের বাসিন্দা তিনি। ধৃতকে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, এই নিয়ে পথবাতি মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ২ জন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথির ভূমি রেজিস্ট্রি অফিসে মুহুরির কাজ করেন ভরত। জমি কেনাবেচার সঙ্গেও তিনি যুক্ত। পুলিশের দাবি, পথবাতি দুর্নীতিতে ভূমিকা রয়েছে এই ধৃতের। এখনও অনেক তথ্য তাঁর কাছে আছে, এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। সম্পত্তির হদিশ মেলার সম্ভাবনাও দেখছেন আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে আরও দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসতে পারে এই কাণ্ডে জড়িত আরও অনেকের নাম। রাজ্য পুলিশের পক্ষ থেকেই বলা হয়েছে, ধৃত ভরত হলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। পথবাতি কাণ্ডে ভরতের গ্রেফতার হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। 

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর