দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ার কেলেঙ্কারিতে জড়িত, দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছাদূতের পদ হারাচ্ছেন সাকিব!

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে শুভেচ্ছাদূত বা গুডউইল অ্যাম্বাসাডার (goodwill ambassador) হিসেবে বেছে নিয়েছিল দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission )। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক (Bangladesh Test and Twenty20 captain ) সাকিব আল হাসানের (Shakib Al Hasan) বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়, তার জন্য এবার শুভেচ্ছাদূতের পদ থেকে দেশের নামী ক্রিকেটারকে সরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন দুর্নীতি দমন কমিশনের (Anti-Corruption Commission ) শীর্ষ আধিকারিকরা। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (Anti-Corruption Commission ) সচিব মাহবুব হোসেন (Mahbub Hossain) সাংবাদিকদের জানিয়েছেন, ‘সাকিব আল হাসানের (Shakib Al Hasan)  শুভেচ্ছাদূত (goodwill ambassador) থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে শেয়ারবাজারে ব্যাপক কারসাজির ঘটনায় মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান ও ক্রিকেটার সাকিব আল হাসানের নাম উঠে আসে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছা দূত হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে একটি ব্রোকারেজ হাউজ চালু হয়। সাকিব (Shakib Al Hasan) ওই কোম্পানির চেয়ারম্যান। শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়ানোর আগে এক জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নেওয়ায় এবং আজীবন নিষিদ্ধ করার হুমকি দেওয়ার পরেই ওই সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন সাকিব।

শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়ানো, জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেও কীভাবে বিতর্কিত ক্রিকেটার দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছাদূতের পদে থাকেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সংস্থার সচিব মাহবুব হোসেন ( Mahbub Hossain) এ বিষয়ে  সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালে সাকিবের (Shakib Al Hasan) সঙ্গে কমিশনের চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী উনি বিনা পারিশ্রমিকে শুভেচ্ছাদূতের (goodwill ambassador) দায়িত্ব পালন করবেন। অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় না। আমাদের একটু চিন্তাভাবনার সময় দিতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ