বাড়ছে ডেঙ্গু, বুধবার জরুরি বৈঠকে স্বাস্থ্য দফতর

ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের। সেই আবহে বুধবার জরুরিভিত্তিতে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বুধবার জরুরিভিত্তিতে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের। সেই আবহে ডাকা এই বৈঠক থেকে ডেঙ্গু মোকাবিলায় নতুন করে কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

কলকাতা (Kolkata), হাওড়া, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম এবং টিটাগড়ের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন। ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০৪ জন। কলকাতা পুরসভার (KMC) ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কলকাতায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার লাগিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে অভিযানেও নামা হচ্ছে। কলকাতায় বিভিন্ন অঞ্চলে ড্রোনের মাধ্যমে এলাকা পরিদর্শন করা হচ্ছে। কলকাতা পুরসভার তরফে টালি নালা এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। টালা নালাতে মশার লার্ভার হদিশ মেলায় শীঘ্রই কলকাতা পুরসভার তরফে সেখানে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ড, ৬৯ নম্বর ওয়ার্ড, ৮৩ নম্বর ওয়ার্ড, ৬২ নম্বপ ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি কাশীপুর রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, কালীঘাট রোড, কালী টেম্পল রোড, মহিম হালদার স্ট্রিট, বেলতলা রোড, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ডেঙ্গিপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় তৎপরতার সঙ্গে কলকাতা পুরসভার তরফে কাজ করা হচ্ছে।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের