BMW ভারতে লঞ্চ করছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি MINI Cooper SE

নতুন MINI Cooper SE গাড়িতে একটি 32.6kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জ করলে ২৩৩ কিলোমাটার চলতে সক্ষম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজারে এই প্রথমবার কোনও সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসছে। বহু জল্পনার অবসান ঘটিয়ে সংস্থার সোশ্যাল মডিয়া হ্যন্ডলে একটি টিজার প্রকাশ করে। তাতেই জানা যাচ্ছে খুব শীঘ্রই তাঁদের সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি MINI Cooper SE ভারতের বাজারে লঞ্চ করতে যাচ্ছে বিএমডব্লিউ। পাশাপাশি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও এই গাড়ি ভারতে আনার বিষয়ে উল্লেখ আছে।

নতুন MINI Cooper SE তিন-দরজা বিশিষ্ট বৈদ্যুতিক হ্যাচব্যাক পর্যায়ের ছোট গাড়ি। যা ২০১৯ সালে বিশ্বব্যাপী লঞ্চ করেছিল বিএমডব্লিউ। এখন এই জনপ্রিয় বিদ্যুৎচালিত গাড়িটি CBU-রুটের মাধ্যমে ভারতে আনা হবে। এটি প্রযুক্তিগতভাবে বিএমডব্লিউ ইন্ডিয়া গ্রুপের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মডেল হবে ভারতে বিক্রির জন্য। MINI Cooper SE হল MINI-র তিন দরজার হ্যাচব্যাকের একটি বৈদ্যুতিক সংস্করণ। যদিও এটি দেখতে তার ICE প্রতিরূপের সাথে প্রায় অভিন্ন। এটি EV পেট্রোল সংস্করণের থেকে প্রায় 145 কেজি ভারী। তবে কবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সেটা নিয়ে সংস্থা কিছু না জানালেও বিশেষজ্ঞদের অনুমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু হয়ে যাবে।

নতুন MINI Cooper SE গাড়িতে একটি 32.6kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জ করলে ২৩৩ কিলোমাটার চলতে সক্ষম। এই ব্যাটারি WLTP দ্বারা স্বীকৃত। এই ব্যাটারি একটি শক্তিশালী ইলেকট্রিক মোটরের সঙ্গে যুক্ত। সংস্থার দাবি, মাত্র ৭.৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার গতি তুলতে পারে নতুন MINI Cooper SE গাড়িটি। এছাড়াও চার্জিংয়ের ক্ষেত্রেও বেশ সুবিধা পাবেন গ্রাহকরা। সংস্থার দাবি, 11kW চার্জার দিয়ে আড়াই ঘণ্টার মধ্যে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। আবার 50kW DC ফাস্ট চার্জার প্রয়োগ করলে মাত্র ৩৫ মিনিটেই ৮০ শতাংশ চার্জ করা যাবে গাড়িটি। মনে করা হচ্ছে গাড়িটির দিল্লিতে এক্স-শোরুম দাম হতে পারে ৫০ লক্ষ টাকা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল