দেশজুড়ে ইসলামিক সংগঠনের প্রায় ১০০ নেতা কর্মী গ্রেফতার, হানা পার্ক সার্কাসেও

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পার্ক সার্কাসে ইসলামিক সংগঠনের নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পার্ক সার্কাসে ইসলামিক সংগঠনের নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং ইডি। তল্লাশি চালাতে বৃহস্পতিবার সকালে হানা দেন দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। 

পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামের সংগঠনের নেতা শেখ মোক্তারের পার্ক সার্কাসের বাড়িতে  বৃহস্পতিবার হানা দেন গোয়েন্দারা। তাঁর বাড়ি থেকে গোয়েন্দারা বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন। এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। শুধু পার্ক সার্কাস নয়, দেশজুড়ে বিভিন্ন রজ্যে এই সংগঠনের নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সঙ্গে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তর প্রদেশ, কেরল, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ু-সহ দেশের ১০ রাজ্যে হানা দিয় প্রায় ১০০ নেতা কর্মীকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই তল্লাশি ও দেশজুড়ে নেতাকর্মীদের গ্রেফতার বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে এই সংগঠনের যে নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে কেরলের ২২ জন নেতা, মহারাষ্ট্র থেকে ২০ জন এবং কর্ণাটক থেকে ২০ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তামিলনাড়ু থেকে ১০ নেতাকে, অসমের ৯ জন নেতাকে, উত্তর প্রদেশের ৮ জনকে, অন্ধ্রপ্রদেশের ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। মধ্যপ্রদেশের ৪ জনকে, দিল্লির ৩ জনকে, পুদুচেরির ৩ জনকে এবং রাজস্থানের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে এই তল্লাশি অভিযানের নিন্দা করেছে পিএফআই। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ‘পিএফআই-এর জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রাজ্য কমিটির অফিসেও অভিযান চালানো হচ্ছে। আমরা ভিন্নমতের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এজেন্সিগুলিকে ব্যবহার করার জন্য ফ্যাসিবাদী শাসনের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই।’

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়