জলপাইগুড়িতে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন

অনুষ্ঠানে‌র সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। দেওয়া হয় একাধিক বার্তা। পড়ুয়াদের হাতে এদিন দেখা যায় সচেতনতামূলক প্ল্যাকার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। শিক্ষাদফতরের এই আয়োজন অন্যান্য জেলার সঙ্গে হয়েছিল জলপাইগুড়ি (JALPAIGURI) জেলাতেও।  অনুষ্ঠানে‌র সূচনা করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। শিক্ষার্থীদের দেওয়া হয় একাধিক বার্তা।

শুক্রবারের এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক‌গণ। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই ‘নির্মল বিদ্যালয় সপ্তাহ’। এই আয়োজন উপলক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন একটি র‍্যালি বের করা হয়। ওই শোভাযাত্রা প্রদক্ষিণ করে জলপাইগুড়ি শহরের রাজপথ। আদিবাসী নৃত্য ও মাদলের তালে মুখরিত হয়ে উঠেছিল জলপাইগুড়ি শহর। এদিন অনুষ্ঠিত হয়েছে জেলাস্তরের সাংস্কৃতিক অনুষ্ঠানও। ছাত্রছাত্রীদের (STUDENTS) উদ্দেশ্যে জেলাশাসকের বার্তা, বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার। শিক্ষার্থীদের সচেতন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় সচেতনতার বার্তা।

পড়ুয়াদের হাতে এদিন দেখা যায় সচেতনতামূলক প্ল্যাকার্ড। এদিনের আয়োজনে সামিল হয়েছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরাও। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা নিজেদের স্কুলের ফ্লেক্স নিয়ে পদযাত্রা করে ছড়িয়ে দেয় ‘নির্মল’ থাকার বার্তা। আগামী’র দায়িত্বশীল নাগরিকদের হাত ধোয়া, শৌচাগার পরিষ্কার রাখা, বিদ্যালয় চত্ত্বর সুন্দর রাখা নিয়ে দেওয়া হয় বার্তা।

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই