Booker: বুকারজয়ী সাহিত্যিক ডেমের জীবনাবসান

বয়স হয়েছিল ৭০ বছর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থামল কলমের চলন।

শেষ নিশ্বাস ত্যাগ করলেন দুইবারের বুকারজয়ী সাহিত্যিক হিলারি ম্যান্টেল। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর প্রয়াণের খবর দিয়েছেন স্বামী গেব়্যাল্ড। ঔপন্যাসিকের জীবনাবসানের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ভগ্নহৃদয়ে সবাইকে জানাই, আপনাদের প্রিয় লেখিকা ডেম হিলারি ম্যান্টেল আর আমাদের মধ্যে নেই। তাঁর প্রয়ানে ব্যক্তিগত জীবনে এবং পরিবারে একটা গভীর শূন্যতা তৈরি হল।শূন্যতা তৈরি হল ব্রিটেনের সাহিত্যজগতেও।

ঔপন্যাসিকের বিখ্যাত বই উলফ হল-য়ের প্রকাশক হার্পার কলিংসের তরফ থেকেও লেখিকার প্রয়াণের খবরে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে হার্পার কলিংস জানিয়েছে, ঔপন্যাসিকের মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুঃসংবাদের।

যে উপন্যাসের দৌলতে সাহিত্যিককে বুকার সম্মান এনে দেয় সেই উলফ হল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অষ্টম রাজা হেনরির ডান হাত বলেই পরিচিত টমাস ক্রমওয়েল। পরবর্তী সময়ে এই উপন্যাসের আরও দুটি পর্ব প্রকাশিত হয়। তার একটি ব্রিং আপ বডিজ। প্রকাশিত হয়েছিল ২০১২-তে। আর উলফ হল প্রকাশিত হয় তার তিন বছর আগে ২০০৯ সালে। আট বছর বাদে শেষ কিস্তি, যার শিরোনাম ছিল দ্য মিরর অ্যান্ড দ্য লাইট।উলফ হল এবং ব্রিং আপ বডিজ-য়ের ওপর ভিত্তি করে ব্রিটেনে তৈরি হয়েছে সিনেমা এবং নাটক। উলফ হল ট্রিলজি ৪১টি ভাষায় অনুবাদ করা হয়। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে পাঁচ লক্ষ কপি। ঔপন্যাসিকের বিভিন্ন লেখা সম্পাদনার সঙ্গে জড়িত নিকোলাস পিয়ারসন জানিয়েছেন, হিলারির প্রয়াণের সঙ্গে শেষ হল একটি ব্রিটেনের সাহিত্যজগতের একটি পর্ব।

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার