তরুণীকে খুনে অভিযুক্ত বিজেপি নেতার ছেলেকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণধোলাই

কোনও ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে তিন অভিযুক্তকে বাঁচায় পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: হৃষিকেশের বেসরকারি রিসর্টে কর্মরত ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারীকে (Ankita Bhandari) খুনের দায়ে শুক্রবার বিজেপি নেতা বিনোদ আর্যের (Vinod Arya) ছেলে পুলকিত আর্যকে (Pulkit Arya) গ্রেফতার করল পুলিশ। তার সঙ্গে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে অভিযুক্ত ও তার সঙ্গীদের গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। কোনও ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে তিন অভিযুক্তকে বাঁচায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হৃষিকেশের একটি বেসরকারি রিসর্টে রিসেপশনিষ্ট হিসেবে কর্মরত ছিলেন ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারী (Ankita Bhandari)। ওই রিসর্টের মালিক বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য (Pulkit Arya)। গত কয়েক বছর ধরেই রিসর্টে অসামাজিক কার্যকলাপ চলছিল। ওই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানা অঙ্কিতা (Ankita Bhandari)। এমনকী ওই অসামাজিক কার্যকলাপ বন্ধ না হলে জনসমক্ষে সব ফাঁস করা হবে বলেও হুমকি দেন। এর পরেই গত ১৮ সেপ্টেম্বর রিসর্টের দুই কর্মীকে নিয়ে অঙ্কিতাকে (Ankita Bhandari) খুন করেন পুলকিত (Pulkit Arya)। খুনের পরেই নিহত তরুণীর পরিবারকে ফোন করে জানান, অঙ্কিতাকে (Ankita Bhandari) খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। রিসর্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত হয়, অঙ্কিতাকে খুন করা হয়েছে। আর সেই খুনের মূল হোতা হচ্ছেন রিসর্টের মালিক পুলকিত আর্য (Pulkit Arya)। ঘটনার দিন রাতে পুলকিতের (Pulkit Arya) সঙ্গে থাকা রিসর্টের দুই কর্মী পুলকিত গুপ্তা ও সৌরভ ভাস্করকে আটক করে জেরা করেন তদন্তকারীরা। তাতেই ভেঙে পড়েন দুজনে। জেরার মুখে অঙ্কিতাকে খুনের কথা স্বীকার করেন। এর পরেই রিসর্ট মালিক পুলকিত আর্যকে গ্রেফতার করা হয়।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭