দেবী’র কাছে কী চাইলেন মুখ্যমন্ত্রী, সকলের উদ্দেশ্যে বার্তাই বা কী, জেনে নিন…

সোমবার বিকেল ৪টা ১৮ নাগাদ খিদিরপুর ২৫ পল্লীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মণ্ডপ থেকে তিনি প্রার্থনা জানান দেবী দুর্গার উদ্দেশ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়া’র পরের দিন প্রতিপদে কলকাতায় এক ডজন পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এদিন দেবীর কাছে বিশেষ প্রার্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলের উদ্দেশ্যে তিনি দিলেন বিশেষ বার্তাও।

সোমবার বিকেল ৪টা ১৮ নাগাদ খিদিরপুর ২৫ পল্লীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই মণ্ডপ থেকে তিনি প্রার্থনা জানান দেবী দুর্গার উদ্দেশ্যে। তাঁর প্রার্থনা, ‘মা পুজোয় খুব বেশি বৃষ্টি দিও না। অল্প বৃষ্টি দিও’। এরপরেই তিনি বলেন, এবারের পুজোয় অনেক বিদেশি পর্যটক আসবেন। বৃষ্টিতে তাঁদের অসুবিধা হবে। এদিন সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কলকাতার দুর্গাপুজো শুধু ইউনেস্কোর সম্মান পায়নি। গর্ব করার মত রাজ্যের ঝুলিতে এসেছে আরও পুরস্কার। সেরার সেই পুরস্কার সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছে রাজ্য। তাই এবারের পুজোয় (DURGA PUJA) সারা পৃথিবী থেকে আসছেন এই রাজ্যে।

সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, পুজোয় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। পুজো কমিটিগুলির উদ্দেশ্যে এদিন তিনি বলেন, এখন থেকেই কার্নিভালের জন্য প্রস্তুতি নিতে। মনে করিয়ে দেন আগামী ৮ অক্টোবর কার্নিভাল। উল্লেখ্য, রেড রোডে বিশেষ শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন হয় কার্নিভালে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজ্যের জেলাগুলিতেও হবে কার্নিভাল। প্রসঙ্গত, প্রতিমা ও মণ্ডপ দেখতে এখন থেকেই দর্শনার্থীদের ঢল নামছে রাস্তায়। 

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩